মাদারীপুর প্রতিনিধিঃ
‘জুলাই চেতনা’র বাস্তবায়ন, ১৯৭১ সালের গণহত্যার বিচার, শহীদ পরিবারগুলোর পুনর্বাসন ও বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মাদারীপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২২ জুলাই ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে মাদারীপুর শহরের লেকপাড়ের স্বাধীনতা অঙ্গনে এই উপলক্ষে এক বর্ণাঢ্য জনসমাবেশের আয়োজন করা হয়। বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের অংশগ্রহণে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন,
“দেশ ও জাতির মুক্তির একমাত্র পথ ইনসাফভিত্তিক ইসলামী শাসন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি—সব দলকে জনগণ দেখে ফেলেছে। এবার ইসলামকে সুযোগ দিন। ইসলামী শক্তি বিজয়ী হলে সকল ধর্মের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন,
“দেশে চাঁদাবাজি ও লুটপাট দিন দিন বেড়েই চলেছে। ইসলামী আদর্শ ছাড়া এ থেকে মুক্তির কোনো পথ নেই। জনগণের আকাঙ্ক্ষা পূরণে যদি আমরা ব্যর্থ হই, তাহলে ভবিষ্যতে আর ভোটের মাঠে নামব না।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন—
• ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ মারুফ
• কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী
• কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতী রেজাউল করীম আবরার
• ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা এস. এম. আজিজুল হক
• ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম
• জাতীয় শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ক্বারী মুহাম্মাদ ইব্রাহীম খলীল
• ইসলামী ছাত্র আন্দোলন, মাদারীপুর জেলার সভাপতি হাফেজ মুহাম্মাদ জাহিদুল ইসলাম
• ইসলামী শ্রমিক আন্দোলন, মাদারীপুর জেলার সভাপতি মুহাম্মাদ বশির উদ্দিন
• ইসলামী যুব আন্দোলন, মাদারীপুর জেলা শাখার সভাপতি তালুকদার মুহাম্মাদ দেলোয়ার হুসাইন
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এটি ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে হলে সমাজের প্রতিটি স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে