ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার পরিচিত মুখ, তরুণ সমাজসেবক ও আযান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মেহেদী হাসান মিঠু। দীর্ঘদিন ধরে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান করে নিয়েছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অসুস্থদের খোঁজখবর নেওয়া এবং নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াকে তিনি যেন জীবনের এক নেশায় পরিণত করেছেন। এ কারণেই অনেকেই তাকে ভালোবেসে "মানবতার ফেরিওয়ালা" বলে অভিহিত করেন।
ব্যস্ত কর্মজীবনের মাঝেও সময় পেলেই তিনি ছুটে আসেন নিজের জন্মস্থান নলছিটিতে। এলাকার সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং মানুষের সুখ-দুঃখে নিজেকে সম্পৃক্ত রাখার মধ্য দিয়ে তিনি স্থানীয়দের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
আসন্ন নলছিটি পৌরসভা নির্বাচনকে ঘিরে পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মেহেদী হাসান মিঠুকে মেয়র হিসেবে দেখার আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকের মতে, একজন তরুণ, সৎ ও মানবিক নেতৃত্ব পৌরসভার উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।
স্থানীয়দের অনেকেই মনে করেন, মেহেদী হাসান মিঠু পৌরসভার দায়িত্ব পেলে দীর্ঘদিনের অবহেলিত নলছিটি পৌরসভা আধুনিক ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনার ছোঁয়া পেতে পারে। তারা আশা করেন, কর্মসংস্থানমুখী উদ্যোগ বাড়বে, নতুন নতুন উদ্যোক্তা তৈরির পরিবেশ সৃষ্টি হবে এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। একই সঙ্গে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে শিক্ষা, কর্মসংস্থান ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগও জোরদার হতে পারে বলে তাদের বিশ্বাস।
নলছিটির সর্বস্তরের মানুষের প্রত্যাশা, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে মেহেদী হাসান মিঠু তার মানবিকতা, সততা ও জনসেবার মানসিকতাকে কাজে লাগিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে ভূমিকা রাখবেন। মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে যে পথচলা তিনি শুরু করেছেন, সেই পথচলা ভবিষ্যতেও নলছিটির উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এমন আশাই করছেন অনেক স্থানীয় বাসিন্দা।