মালেশিয়া প্রতিনিধি, হাসিব মাহমুদ
মালেশিয়া কুয়ালালামপুর শাখায় মাদার অফ ডেমোক্রেসি,খালেদা জিয়া পরিষদের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে,
মাদার অব ডেমোক্রেসী বেগম খালেদা জিয়া পরিষদ'-এর সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার উদ্দেশ্যে মালেশিয়া কুয়ালালামপুর শাখায় ২১ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই নতুন নেতৃত্বের ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত এই কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: আশরাফুল ইসলাম শাওন এবং সদস্য সচিব পদে নির্বাচিত হয়েছেন মো: হাসিব মাহমুদ নবনির্বাচিত এই নেতৃত্ব আগামী ১ মাসের মধ্যে পূনাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর নির্দেশ রয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সিনিয়র যুগ্ম আহবায়ক: মো: মাহামুদুল হাসান
যুগ্ম আহবায়ক :মো: নিরব হাসান শাহিন
যুগ্ম আহবায়ক: মো: নয়ন
যুগ্ম আহবায়ক: মো: রফিকুল ইসলাম
যুগ্ম আহবায়ক: মো: সাইফুল ইসলাম
সম্মানিত সদস্যবৃন্দ: মো:সাগর, মো:বাবুল , মো:ফাহিম ইসলাম এবং মো: মাজহারুল ইসলাম।
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: জিয়াউর রহমান এবং সভাপতি সরকার জিয়াউর রহমান স্বাক্ষরিত একটি পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
পত্রে উল্লেখ রয়েছে যে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করাই এই কমিটির মূল লক্ষ্য। নবনির্বাচিত আহবায়ক মো: আশরাফুল ইসলাম শাওন ও সদস্য সচিব মো হাসিব মাহমুদ এক প্রতিক্রিয়ায় জানান, তাঁরা দলীয় আদর্শ সমুন্নত রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর।