1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বাকেরগঞ্জে নতুন আলোচনার কেন্দ্র এম আনোয়ার হোসেন শিকদার, নেতৃত্বে নতুন প্রত্যাশা - প্রথম আওয়াজ - Prothom Awaj
২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৪৭|
শিরোনামঃ
অগ্রণী হাউজিং প্রকল্পের পরিচালক হেনস্তায় আদালতে মামলা; জীবন নাশের শঙ্কায় ভুক্তভোগী আঃ আজিজ বিভাগীয় সমাবেশে যোগ দিতে বরিশালে পৌঁছেছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি, ফুলেল শুভেচ্ছায় বরণ শত কোটি টাকার দুর্নীতির! বরপুত্র আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের অন্যতম মহা নায়ক বতর্মানে (সওজ)র প্রধান প্রকৌশলী নলছিটি পৌর নির্বাচনে মেয়র পদে মেহেদী হাসান মিঠুকে দেখতে চান স্থানীয়রা নানান অনিয়ম দুর্নীতির অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: তারেক আনোয়ার জাহেদী বিরুদ্ধে পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী একটি শক্তিশালী সিন্ডিকেট এখনো সক্রিয় বিআইডব্লিউটিএ ১৮ তারিখের সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে বরিশাল মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশে সম্পন্ন : লালন ফকির সাংস্কৃতি কখনোই রাজনৈতিক প্রভাবে নয় অর্থনৈতিক দাপটে নয় ফের ধসে চিলমারীর ডানতীর রক্ষা বাঁধ, বাড়ছে ভাঙন আতঙ্ক বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী

বাকেরগঞ্জে নতুন আলোচনার কেন্দ্র এম আনোয়ার হোসেন শিকদার, নেতৃত্বে নতুন প্রত্যাশা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, মার্চ ৭, ২০২৬,
  • 468 বার পড়েছেন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ছোট থেকে বড়—সবার মুখে এখন একটি নাম ঘুরছে, এম আনোয়ার হোসেন শিকদার। দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করার পর সম্প্রতি তিনি দেশে ফিরে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ায় তাকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে।
এক সময়ের শিবির নেতা হিসেবে পরিচিত এম আনোয়ার হোসেন শিকদার দেশে ফেরার পর অল্প সময়ের মধ্যেই বাকেরগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তুলেছেন। স্থানীয়দের দাবি, মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়ানো, সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার কারণে দ্রুতই তিনি অনেকের আস্থার জায়গা করে নিয়েছেন।
রাজনৈতিক অঙ্গনেও তাকে ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, তাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জে আবারও নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে এবং দলটির নেতাকর্মীদের মধ্যেও নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
এদিকে এম আনোয়ার হোসেন শিকদারের স্বপ্ন—বাকেরগঞ্জকে একটি আধুনিক ও সমৃদ্ধ শিল্পনগরীতে রূপান্তর করা। নদীমাতৃক এই সম্ভাবনাময় জনপদে শিল্প-কারখানা, কুটির শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটিয়ে স্থানীয় মানুষের হাতে সম্মানজনক কর্মসংস্থান তুলে দেওয়ার পরিকল্পনার কথাও তিনি বিভিন্ন সময়ে তুলে ধরেছেন।
স্থানীয় অনেকের মতে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে এম আনোয়ার হোসেন শিকদারের নাম এখন আলোচনায় রয়েছে। অনেকেই তাকে ভবিষ্যৎ উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।
তাদের প্রত্যাশা, পরিকল্পিত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের কল্যাণে কাজের মাধ্যমে বাকেরগঞ্জ একদিন একটি সুখী ও সমৃদ্ধ জনপদে পরিণত হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com