1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বালি উত্তোলনকে কেন্দ্র করে হামলা: গুরুতর আহত সুলতান সরদার হাসপাতালে ভর্তি - প্রথম আওয়াজ - Prothom Awaj
১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| রাত ৩:৩১|
শিরোনামঃ
বালি উত্তোলনকে কেন্দ্র করে হামলা: গুরুতর আহত সুলতান সরদার হাসপাতালে ভর্তি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে এখনো বহাল তবিয়্যাতেই আছে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র আওয়ামী লীগের প্রেতাত্মারা সচিবালয়ের বিভিন্ন দপ্তরে সিন্ডিকেট গঠন করে বিভিন্ন ফন্দি ফিকির শুরু বানারীপাড়ায় হাসপাতাল গেটে ‘তালা’, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ ও শিক্ষার্থী বাবার কাঁধে সন্তানের লাশ: ক্যানসারের কাছে হার মেনে চলে গেল কিশোর মায়িন ঈদ পুনর্মিলনী উপলক্ষে বাকেরগঞ্জে যুব সম্মেলন ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত, প্রধান অতিথি আনোয়ার হোসেন শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা মাদারীপুরে মস্তফাপুরে বিএনপি”নেতার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত অঘোষিত সম্রাট সবুর মেম্বারের সীমাহীন অপরাধ: জনসম্মুখে বিচারের দাবিতে ফুঁসছে জনতা বানারীপাড়ায় সবুর মেম্বারের ‘দ্বিমুখী’ অনিয়ম: খেয়াঘাটে পকেট কাটা ও ইসলামিক ফাউন্ডেশনের অনুদানে জালিয়াতির অভিযোগ

বালি উত্তোলনকে কেন্দ্র করে হামলা: গুরুতর আহত সুলতান সরদার হাসপাতালে ভর্তি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬,
  • 13 বার পড়েছেন

মাইদুল ইসলাম রনি বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশাল, বানারীপাড়া, নলেশ্রী গ্রামের দিদিহার এলাকার সরদার বাড়ির ঘাটে ট্রলার থেকে বালি উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সুলতান সরদার (৫৫) ও তার স্ত্রী রাশিদা বেগম (৪০) গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে সুলতান সরদার শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।
আহত সুলতান সরদারের অভিযোগ অনুযায়ী, ঘাটে ট্রলার থেকে বালি ওঠানো নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে স্থানীয় নুর ইসলাম সরদার (৪০) এবং তার দুই ভাইয়ের ছেলে কামাল সরদার (৩২) ও সোহেল সরদার (৩৫) তার উপর হামলা চালান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত নিজ ঘরে আশ্রয় নেন।
কিন্তু অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাকে অনুসরণ করে ঘরে ঢুকে পুনরায় মারধর করে এবং তার স্ত্রী রাশিদা বেগমকেও মারধর করে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, বালু উত্তোলন করছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় তারা সুলতান সরদারের চিৎকারে এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং হামলাকারীদের চলে যেতে দেখেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় অনেকেই সরাসরি কথা বলতে সাহস পাচ্ছেন না।”
বর্তমানে সুলতান সরদার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনরা।
এই অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত নূর ইসলাম সরদার ও তার দুই ভাতিজার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া সম্ভব হয়নি।”
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com