1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। - প্রথম আওয়াজ - Prothom Awaj
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ২:৫৭|
শিরোনামঃ
ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য ভূমি মেলা উপলক্ষে শুভেচ্ছা স্মারক পেলেন মোঃ আমির হোসেন নীরব ঘাতক স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ্য মিশনে পদয়নে জোর লবিং শত কোটি টাকার সম্পদ : নেপথ্যে অবৈধ অর্থ ও অদৃশ্য শক্তি আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের সদস্যরা বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে! স্বরাষ্ট্র মন্ত্রনালয় তদবির যুবদলের বহিষ্কারাদেশ প্রত্যাহার : দলীয় সিদ্ধান্তে স্বপদে বহাল দুই নেতা

ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান।

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, জুন ৯, ২০২৬,
  • 6 বার পড়েছেন

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার

পাবনার ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সাপ্তাহিক সমকোণ পত্রিকার সম্পাদক আব্দুল মান্নান টিপু সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠ–এর ঈশ্বরদী প্রতিনিধি শেখ মেহেদী হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি দৈনিক খবরের কাগজ প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন ও দৈনিক সমকাল প্রতিনিধি সেলিম সরদার, সহসাধারণ সম্পাদক দৈনিক বীর বাংলা সম্পাদক ওহেদুজ্জামান টিপু, কোষাধ্যক্ষ দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি শহীদুল্লাহ্ খান।

এ ছাড়া কার্য নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক করতোয়া প্রতিনিধি এস এম ফজলুর রহমান, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি স্বপন কুমার কুন্ডু, সাপ্তাহিক জংশন সম্পাদক এস এম রাজা এবং সাপ্তাহিক ঈশ্বরদী বার্তা সম্পাদক আজিজুর রহমান খান।

সাধারণ সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত ঐক্য ও সাংবাদিকদের অধিকার রক্ষায় ঈশ্বরদী প্রেসক্লাবকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নান টিপু বলেন, প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী অচিরেই ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন কমিটি কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com