1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
মানিকগঞ্জ-১ আসনে ডা. আবু বকর সিদ্দিকের জনসভা অনুষ্ঠিত - প্রথম আওয়াজ - Prothom Awaj
৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ৪:৫৫|
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রেতাত্মারা সচিবালয়ের বিভিন্ন দপ্তরে সিন্ডিকেট গঠন করে বিভিন্ন ফন্দি ফিকির শুরু বানারীপাড়ায় হাসপাতাল গেটে ‘তালা’, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ ও শিক্ষার্থী বাবার কাঁধে সন্তানের লাশ: ক্যানসারের কাছে হার মেনে চলে গেল কিশোর মায়িন ঈদ পুনর্মিলনী উপলক্ষে বাকেরগঞ্জে যুব সম্মেলন ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত, প্রধান অতিথি আনোয়ার হোসেন শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা মাদারীপুরে মস্তফাপুরে বিএনপি”নেতার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত অঘোষিত সম্রাট সবুর মেম্বারের সীমাহীন অপরাধ: জনসম্মুখে বিচারের দাবিতে ফুঁসছে জনতা বানারীপাড়ায় সবুর মেম্বারের ‘দ্বিমুখী’ অনিয়ম: খেয়াঘাটে পকেট কাটা ও ইসলামিক ফাউন্ডেশনের অনুদানে জালিয়াতির অভিযোগ বিলুপ্তির পথে বরিশালের ঐতিহাসিক সাতানি জমিদারবাড়ি: গাছ কেটে সাবাড় করছে অসাধু চক্র বানারীপাড়ায় স্বেচ্ছাসেবী মাইদুল ইসলাম রনির উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জ-১ আসনে ডা. আবু বকর সিদ্দিকের জনসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬,
  • 149 বার পড়েছেন

মানিকগঞ্জ-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ডাক্তার আবু বকর সিদ্দিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে। তিনি বলেন, আগামী দিনে এই দেশের দায়িত্ব গণমানুষের নেতা ডা. শফিকুর রহমানের হাতে তুলে দিতে চায় ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সাধারণ জনগণ।
তিনি আরও বলেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত হয়ে একটি সোনার দেশে পরিণত হবে। যুবকদের তিনি যুব সম্পদে রূপান্তর করবেন এবং তাদের হাতে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ তুলে দেওয়া হবে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তারাও পাবে সম্মান ও মর্যাদার জীবন।
অ্যাডভোকেট হেলাল বলেন, “আজ যারা বড় বড় কথা বলে, তারাই নারীদের ওপর নির্যাতন চালাচ্ছে। আমরা সেই অন্যায়ের হাত ভেঙে দিতে প্রস্তুত।”
বক্তব্যের শেষাংশে তিনি উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ডাক্তার আবু বকর সিদ্দিককে ১১ দলীয় জোটের দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়ী করে সংসদে পাঠাতে হবে এবং একই সঙ্গে আমিরে জামায়াতকে বিজয়ী করে আনতে হবে।
জনসভায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হুমায়ন নুর ও অধ্যাপক মাওলানা দেলোয়ার হোসাইনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com