1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বানারীপাড়ায় মাদক সম্রাট ‘ল্যাংরা সোহেল’র নতুন কৌশল: তারেক রহমানের ছবি ঢাল হিসেবে ব্যবহার করে মাদক ব্যবসা! নিজস্ব প্রতিবেদক, বানারীপাড়া | - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ১১:৩৭|
শিরোনামঃ
জনকল্যাণ ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত: চাদপুরার অহংকর মাহমুদুল হাসান রনি মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন

বানারীপাড়ায় মাদক সম্রাট ‘ল্যাংরা সোহেল’র নতুন কৌশল: তারেক রহমানের ছবি ঢাল হিসেবে ব্যবহার করে মাদক ব্যবসা! নিজস্ব প্রতিবেদক, বানারীপাড়া |

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, মার্চ ৪, ২০২৬,
  • 324 বার পড়েছেন

বরিশালের বানারীপাড়া উপজেলার উত্তরপার ১নং ওয়ার্ড এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ‘ল্যাংরা সোহেল’ এবার নতুন চাতুরির আশ্রয় নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে এবং এলাকায় নিজের প্রভাব জাহির করতে সে তার হোয়াটসঅ্যাপ (WhatsApp) প্রোফাইলে দেশনায়ক তারেক রহমানের ছবি ব্যবহার করছে। আওয়ামী লীগের এই সাবেক দোসর এবং মাদক সম্রাট নিজেকে বাঁচাতে এখন ভোল পাল্টে রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করছে বলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ছদ্মবেশে মরণনেশা ইয়াবা ও গাঁজার বাণিজ্য
স্থানীয় সূত্রে জানা গেছে, ল্যাংরা সোহেল দীর্ঘদিন ধরে উত্তরপার আবাসন এলাকায় ইয়াবা ও গাঁজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। আগে সে আওয়ামী লীগের হয়ে দালালি ও নির্বাচনে অর্থ যোগান দিলেও, বর্তমানে সে নিজেকে নতুন রাজনৈতিক পরিচয়ে জাহির করার চেষ্টা করছে। হোয়াটসঅ্যাপে শীর্ষ নেতার ছবি ব্যবহার করে সে প্রশাসন ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যাতে কেউ তার মাদক ব্যবসায় বাধা দিতে সাহস না পায়।

বরিশাল-২ আসনের সংসদ সদস্য জনাব সরফুদ্দিন আহমেদ সান্টু ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন, কোনো মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। অথচ ল্যাংরা সোহেল এমপির এই নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জননেতা তারেক রহমানের ছবি ব্যবহার করে এলাকায় মাদক ছড়িয়ে দিচ্ছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দাবি, একজন মাদক ব্যবসায়ীর প্রোফাইলে নেতার ছবি থাকা দলের ভাবমূর্তির জন্য চরম অবমাননাকর।

একাধিক গ্রেফতার ও বেপরোয়া কার্যক্রম
পুলিশের রেকর্ড অনুযায়ী, ল্যাংরা সোহেল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বহুবার গ্রেফতার হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। কিন্তু প্রতিবারই জেল থেকে বেরিয়ে সে আরও বেপরোয়া হয়ে ওঠে। তার রাজনৈতিক পরিচয় বদলানোর এই নাটক মূলত মাদক ব্যবসা নির্বিঘ্ন করার একটি কৌশল মাত্র।

প্রশাসনের প্রতি এলাকাবাসীর দাবি উত্তরপার অভিভাবকরা জানিয়েছেন, সোহেলের কারণে তাদের সন্তানদের চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, যারা রাজনৈতিক নেতার ছবি ব্যবহার করে মাদকের মতো জঘন্য অপরাধ করে, তাদের কোনো রাজনৈতিক পরিচয় হতে পারে না। দ্রুত এই ‘ল্যাংরা সোহেল’কে গ্রেফতার করে আইনের আওতায় এনে যুবসমাজকে রক্ষা করতে বানারীপাড়া থানা পুলিশ ও র‍্যাবের কঠোর হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com