1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাকির হোসেন - প্রথম আওয়াজ - Prothom Awaj
৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| বিকাল ৪:২৩|
শিরোনামঃ
শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাকির হোসেন

বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাকির হোসেন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, জুলাই ২২, ২০২৬,
  • 135 বার পড়েছেন

​বানারীপাড়া প্রতিনিধি,

বানারীপাড়ার সুপরিচিত সামাজিক সংগঠক, প্রবীণ সাংবাদিক, সাহিত্যপ্রেমী, বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং মানবিক সংগঠন ‘বানারীপাড়া ব্লাড ব্যাংক’-এর সম্মানিত উপদেষ্টা মোঃ জাকির হোসেন বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
​অত্র অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অগ্রণী ভূমিকা পালনকারী এই গুণী ব্যক্তিত্ব সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার সুধীসমাজের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
​তার এই বিশেষ অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বানারীপাড়া ব্লাড ব্যাংক-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং বানারীপাড়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক মাইদুল ইসলাম রনি।
​এক অভিনন্দন বার্তায় মাইদুল ইসলাম রনি বলেন, “মোঃ জাকির হোসেন স্যার কেবল একজন প্রবীণ সাংবাদিকই নন, তিনি আমাদের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের এক পরম অভিভাবক ও আলোকময় বাতিঘর। বানারীপাড়া ব্লাড ব্যাংকের সম্মানিত উপদেষ্টা হিসেবে তিনি সবসময় আমাদের মানবিক কাজে দিকনির্দেশনা দিয়ে পাশে থেকেছেন। তার মতো একজন প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ মানুষের নেতৃত্বে বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি।”
​তিনি আরও বলেন, বানারীপাড়া ব্লাড ব্যাংক পরিবারের পক্ষ থেকে জাকির হোসেন স্যারের সর্বাঙ্গীন সাফল্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।
​এদিকে জাকির হোসেন বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন এবং কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখার মান আরও বৃদ্ধি করতে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com