1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বাবার কাঁধে সন্তানের লাশ: ক্যানসারের কাছে হার মেনে চলে গেল কিশোর মায়িন - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ২:২২|
শিরোনামঃ
বাবার কাঁধে সন্তানের লাশ: ক্যানসারের কাছে হার মেনে চলে গেল কিশোর মায়িন ঈদ পুনর্মিলনী উপলক্ষে বাকেরগঞ্জে যুব সম্মেলন ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত, প্রধান অতিথি আনোয়ার হোসেন শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা মাদারীপুরে মস্তফাপুরে বিএনপি”নেতার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত অঘোষিত সম্রাট সবুর মেম্বারের সীমাহীন অপরাধ: জনসম্মুখে বিচারের দাবিতে ফুঁসছে জনতা বানারীপাড়ায় সবুর মেম্বারের ‘দ্বিমুখী’ অনিয়ম: খেয়াঘাটে পকেট কাটা ও ইসলামিক ফাউন্ডেশনের অনুদানে জালিয়াতির অভিযোগ বিলুপ্তির পথে বরিশালের ঐতিহাসিক সাতানি জমিদারবাড়ি: গাছ কেটে সাবাড় করছে অসাধু চক্র বানারীপাড়ায় স্বেচ্ছাসেবী মাইদুল ইসলাম রনির উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত বানারীপাড়ায় বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা বাকেরগঞ্জে নতুন আলোচনার কেন্দ্র এম আনোয়ার হোসেন শিকদার, নেতৃত্বে নতুন প্রত্যাশা

বাবার কাঁধে সন্তানের লাশ: ক্যানসারের কাছে হার মেনে চলে গেল কিশোর মায়িন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, মার্চ ২২, ২০২৬,
  • 3 বার পড়েছেন

​নিজস্ব প্রতিবেদক, বানারীপাড়া:
পিতার কাঁধে সন্তানের লাশ— পৃথিবীর সবচেয়ে ভারী এই বোঝাটি আজ বইতে হলো বানারীপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের খান বাড়ির মিজান খানকে। দীর্ঘ লড়াইয়ের পর ক্যানসারের কাছে হার মেনে না ফেরার দেশে চলে গেছে তার বড় সন্তান মায়িন খান।
​মায়িনের এই অকাল মৃত্যুতে পুরো ৪নং ওয়ার্ড ও খানবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস।
​পারিবারিক সূত্রে জানা গেছে, মায়িন খান দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিল। তাকে সুস্থ করে তুলতে তার পরিবার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়েছে। উন্নত চিকিৎসার জন্য দেশের বিভিন্ন নামী-দামী হাসপাতালে ও বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারস্থ হয়েছেন তারা। কিন্তু চিকিৎসকদের সকল চেষ্টা ও পরিবারের আকুতি ব্যর্থ করে দিয়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হলো এই তরুণকে।
​শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর পদপ্রার্থী ও মানবিক সমাজকর্মী মাইদুল ইসলাম রনি। মায়িনের অসুস্থতার শুরু থেকে শেষ পর্যন্ত তিনি প্রতিনিয়ত খোঁজখবর রেখেছেন এবং পরিবারের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন।
​রনি এক শোকবার্তায় বলেন, “সন্তান হারানো বাবার কষ্ট কোনো সান্ত্বনা দিয়ে পূরণ করা সম্ভব নয়। মায়িনের মৃত্যুতে আমরা একজন সম্ভাবনাময় প্রাণকে হারালাম। আমি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
​আজ বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়িনকে দাফন দেওয়া হয়েছে । তার মৃত্যুতে স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com