1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। - প্রথম আওয়াজ - Prothom Awaj
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| বিকাল ৪:২৩|
শিরোনামঃ
শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাকির হোসেন

সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে।

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, জুন ৯, ২০২৬,
  • 194 বার পড়েছেন

ওমর ফারুক কক্সবাজার

কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহাজার বন বিট কর্মকর্তা শাহরিয়ার আমিনের বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার দুপুর প্রায় ১টা ২০ মিনিটে ফাঁসিয়াখালী রেঞ্জ এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালে সংবাদ সংগ্রহে যান দৈনিক জবাবদিহির কক্সবাজার জেলা প্রতিনিধি। এ সময় ফাঁসিয়াখালী রেঞ্জের এসিএফ কর্মকর্তা এবং বিট কর্মকর্তা শাহরিয়ার আমিনের উপস্থিতিতে বনবিভাগের লালিত সন্ত্রাসী মঞ্জুর হেডম্যান ও তার সঙ্গে
থাকা তার ভাতিজা আব্দুল আজিজ,আলি হোসেন, কামাল উদ্দিন,সোনা মিয়া, মনির উদ্দিন সহ আরো অজ্ঞাত ব্যক্তি সঙ্গে নিয়ে সাংবাদিকের ওপর শারীরিকভাবে হেনস্তা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন ধরে একই এলাকায় কর্মরত থাকার কারণে বিট কর্মকর্তা শাহরিয়ার আমিন স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করে আসছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে বলে সাংবাদিকের অনুসন্ধানে উঠে আসে।

সাংবাদিক সিরাজুল ইসলাম আজাদ দৈনিক জবাবদিহি পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত আছে। কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ, ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন বনবিভাগের সংরক্ষিত জমিতে অসংখ্য পাকা দালান স্থাপনা তৈরি হয়েছে। সাংবাদিক সিরাজুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে এসব বিষয়ে অনুসন্ধান চালিয়ে আসছিলেন। এইসব অনুসন্ধানের জের ধরে ফাঁসিয়াখালী রেঞ্জের বিট-কর্মকর্তা শাহারিয়ার আমিন পরিকল্পিত ভাবে সাংবাদিকের উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ফাঁসিয়াখালী রেঞ্জের ভারপ্রাপ্ত সহকারী বন সংরক্ষক (এসিএফ) মুহাম্মদ কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দেননি বলে জানা গেছে।

অন্যদিকে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন সংরক্ষক মারুফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত বিট কর্মকর্তা শাহরিয়ার আমিনের প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনগন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com