1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। - প্রথম আওয়াজ - Prothom Awaj
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৪২|
শিরোনামঃ
শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাকির হোসেন

শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব।

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬,
  • 12 বার পড়েছেন

এম নজরুল ইসলামঃ
রাজধানী ঢাকার প্রান কেন্দ্র শাহবাগে স্বাদ, সৌন্দর্য ও আতিথেয়তার নতুন মাত্রা যোগ করতে যাত্রা শুরু করলো ‘শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব’।

মঙ্গলবার (৪ঠা আগষ্ট) বিকেলের দিকে শাহবাগ ফুল মার্কেট এর দ্বিতীয় তলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের ২১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার খাঁজা হাবিবুল্লাহ হাবিব।

শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব-এর প্রোপ্রাইটর মোঃ মনির হোসেন, রিদিকা লিয়ন ঐশী, মোঃ মহসিন ও মোঃ আব্দুর রহিম এর পরিচালনায় অনুষ্ঠানটি শুরু হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক এম নজরুল ইসলাম, শাহবাগ থানা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ শাফিনুর রশিদ, জাতীয়তাবাদী ওলামা দল শাহবাগ থানার সদস্য সচিব মোঃ মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মহসিন, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রহিমসহ শাহবাগের বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব-এর প্রোপ্রাইটর মোঃ মনির হোসেন বলেন, “আমরা চেষ্টার করেছি আধুনিক পরিবেশের সাথে ঘরোয়া স্বাদের এক অনন্য মেলবন্ধন ঘটাতে। দেশীয় খাবারের পাশাপাশি আমাদের এখানে থাকবে স্পেশাল চাইনিজ ডিশ। স্বাদ, স্বাস্থ্য এবং আন্তরিক আতিথেয়তাই হবে আমাদের প্রধান বৈশিষ্ট্য।

শাহবাগ রেস্তোরাঁর অন্যান্য কর্তৃপক্ষ জানায়, স্বাচ্ছন্দ্যময় পরিবেশ এবং উন্নতমানের খাবার পরিবেশনের মাধ্যমে তারা খুব দ্রুতই ঢাকার মানুষের মনে জায়গা করে নিতে সক্ষম হবেন।

উদ্বোধনের পরপরই বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন শাহবাগ থানা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ শাফিনুর রশিদ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com