1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-৮৫৩)-এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ উত্থাপনের প্রতিবাদ - প্রথম আওয়াজ - Prothom Awaj
১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৪:৪২|
শিরোনামঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-৮৫৩)-এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি জনকল্যাণ ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত: চাদপুরার অহংকর মাহমুদুল হাসান রনি মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব।

বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-৮৫৩)-এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬,
  • 8 বার পড়েছেন

রিপোর্ট :বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-৮৫৩)-এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ উত্থাপনের প্রতিবাদ। বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কার্যালয়, প্রধান কার্যালয়, থেকে ১৫ অক্টোবর প্রতিবাদটি গণ মাধ্যমে পাঠানো হয়।

বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির উদ্যোগে আজ ইউনিয়ন অফিসে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য নেতৃবৃন্দ, সাধারণ সদস্য এবং শ্রমিক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ইউনিয়নের সাংগঠনিক পরিচয়, নাম ও প্যান্ডের ব্যবহার এবং সংগঠনের নেতৃত্ব নিয়ে সৃষ্ট পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য অনুযায়ী, কয়েকজন ব্যক্তি ইউনিয়নের নামসংবলিত প্যাড ব্যবহার করে নিজেদের ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আসছেন বলে অভিযোগ উত্থাপিত হয়। কিন্তু উক্ত কর্মচারীদ্বয় সংগঠনের কোন সদস্য না হয়ে কিভাবে ইউনিয়নের সাংগঠনিক পরিচয়, নাম ও প্যাড ব্যবহার করে তা নিয়ে সভায় প্রশ্ন তোলা হয়। ইউনিয়নের নাম যুক্ত প্যাডে সভাপতি দাবী করা চালক জনাব মো: নুরুল ইসলামের কিছু ছবি ও নথিপত্র পর্যালোচনায় দেখা যায় যে, তিনি দীর্ঘ দিন যাবৎ ফেসিষ্ট আওয়ামী লীগের সংগঠনের সাথে যুক্ত ছিলেন। সাধারণ সম্পাদক দাবী করা ব্যক্তি আওয়ামী লীগের আমলে সুযোগ সুবিধা ভোগ করা সহ ১৫ আগষ্ট শেখ মুজিবের মৃত্যু বার্ষিকি পালন করেন। তার বিরুদ্ধে ২০২৪ সালের ০৫ আগষ্ট আওয়ামী লীগের পতনের পরে জামায়াত নেতা আবু তাহেরের হাতে ফুল দিয়ে জামাতে যোগদান করার প্রমান পাওয়া যায়। পরবর্তীতে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন তিনি আবার নিজেকে বিএনপির বড় নেতা দাবী করেন। এমতাবস্থায়, তাদের এ সকল কার্যক্রম পরিচালনার জন্য তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

এ ছাড়া, এই ব্যক্তিদ্বয় সংগঠনের নাম ব্যবহার করে গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে বিআরটিসির সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল লতিফ মোল্লার বদলি হওয়ার পরে তাঁর বিরুদ্ধে ১০ (দশ) কোটি টাকা আত্মসাতের অভিযোগ উত্থাপন করে প্রধান কার্যালয়ে মূল ফটকে তালা দিয়ে সকল কর্মকর্তা/কর্মচারীদের জিম্মী করে রাখেন। তাদের এই বক্তব্য সম্পর্ন মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। সভায় উপস্থিত নেতৃবৃন্দের আলোচনায় প্রতীয়মান হয় যে, এ ধরনের কর্মকান্ডের ক্ষেত্রে যথাযথ তথ্য-প্রমাণ ও নির্ভরযোগ্য নথি না থাকা, মানহানি কর এবং কর্মকর্তা/কর্মচারীদের জিম্মি করা দন্ডনীয় অপরাধ। তাই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানানো হয়। যদি কর্তৃপক্ষ এদের বিরুদ্ধে কোন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করেন তা হলে বিআরটিসি শ্রমিক ও কর্মচারীগণ কঠোর আন্দোলন গড়ে তুলবে যার দায়-দায়িত্ব বিআরটিসি কর্তৃপক্ষকে বহন করতে হবে। একই সঙ্গে সংগঠনের বৈধ নেতৃত্ব ও সদস্যপদসংক্রান্ত বিষয়ে যারা বিভ্রান্তি সৃষ্টি করতেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর আহ্বান জানানো হয়। ইউনিয়নের ভাবমূর্তি, সাংগঠনিক শৃঙ্খলা এবং শ্রমিক-কর্মচারীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com