1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
অধ্যক্ষ আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ - প্রথম আওয়াজ - Prothom Awaj
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৪:১০|
শিরোনামঃ
অধ্যক্ষ আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সততার কারণে এক বছরে দুই বার বদলি! বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির সৎ কর্মকর্তা নূর-ই-আলম গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-৮৫৩)-এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে

অধ্যক্ষ আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, অক্টোবর ৩১, ২০২৬,
  • 17 বার পড়েছেন

শাহাদাত হোসেন রুবেলঃ
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীকে হয়রানি বন্ধ, তাঁর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় বরিশাল টাউন হলের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বরিশাল জেলা ও মহানগরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশ নেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আগামী ৪ নভেম্বর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পূর্বঘোষিত আন্দোলন প্রশমিত করার উদ্দেশ্যেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে।
বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে অধ্যক্ষ আজিজী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন এবং ধারাবাহিকভাবে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দিয়ে প্রতিষ্ঠান পরিদর্শনের ঘটনাকে তাঁরা হয়রানিমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করার যেকোনো অপচেষ্টা শিক্ষকসমাজের অধিকার আদায়ের আন্দোলনকে বাধাগ্রস্ত করার শামিল বলেও মন্তব্য করেন তাঁরা।
সমাবেশে বক্তারা অবিলম্বে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার, তাকে হয়রানি বন্ধ এবং শিক্ষকদের অধিকার আদায়ের আন্দোলনে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ সময় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেলের আওতায় বেতন-ভাতা প্রদান, আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করা এবং যত দ্রুত সম্ভব শিক্ষকদের বদলির ব্যবস্থা কার্যকর করার দাবি জানান বক্তারা।
তাঁরা বলেন, শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন-ভাতা প্রদান, উৎসব ভাতা বৃদ্ধি এবং বদলি ব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি। এসব দাবি বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের মুলাদী উপজেলার সদস্য সহকারী অধ্যাপক জিয়াউর রহমান, সংগঠনটির সহ-সভাপতি আব্দুল লতিফ হাওলাদার, এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য মোঃ খালিদ হাসান, সহকারী শিক্ষক আইরিন পারভীন, বাকেরগঞ্জ ফাজিল মাদ্রাসার প্রভাষক ও জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য রফিকুল ইসলাম এবং বেতাগী উপজেলার সহকারী অধ্যাপক জাফর আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার আনোয়ার উদ্দিন আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ শাহাদাত হোসেন।
সমাবেশে বক্তারা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, একজন শিক্ষকনেতার কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টা মূলত পুরো শিক্ষকসমাজের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে দুর্বল করার অপচেষ্টা। তাই কোনো ভেদাভেদ ভুলে শিক্ষক-কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তাঁরা আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে ঘোষিত অবস্থান কর্মসূচি সফল করার জন্য বরিশালসহ দেশের সর্বস্তরের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতি আহ্বান জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com