1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
কক্সবাজার চৌফলদন্ডীতে জেলেদের জীবনমান উন্নয়নের জন্য ফিশারি ঘাট প্রয়োজন - প্রথম আওয়াজ - Prothom Awaj
৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১২:৫৭|
শিরোনামঃ
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-সাংবাদিক সুরক্ষা পরিষদ ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড অধ্যক্ষ আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সততার কারণে এক বছরে দুই বার বদলি! বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির সৎ কর্মকর্তা নূর-ই-আলম গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-৮৫৩)-এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

কক্সবাজার চৌফলদন্ডীতে জেলেদের জীবনমান উন্নয়নের জন্য ফিশারি ঘাট প্রয়োজন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, জানুয়ারি ১০, ২০২৬,
  • 660 বার পড়েছেন

ওমর ফারুক কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার সদর উপজেলা ১ নং চৌফলদন্ডী ইউনিয়নে ফিশারি ঘাটের জন্য দাবি জানিয়েছেন স্থানীয় জেলেরা।
চৌফলদন্ডীতে ফিশারি ঘাট নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে স্থানীয় জেলেরা আন্দোলন করছেন। যেখানে ভারুয়াখালী, খুরুশকুল ও চৌফলদন্ডীর জেলেরা একটি স্থায়ী ফিশারি ঘাটের জন্য জোর দাবি জানাচ্ছেন, কারণ বর্তমান ব্যবস্থা তাদের জন্য যথেষ্ট নয় এবং হয়রানির শিকার হতে হয়। প্রতিদিন শত শত মাছ ভর্তি ট্রলার নিয়ে জেলেরা চৌফলদন্ডী আসে, সেখানে একটি নিদিষ্ট ফিশারি ঘাট না থাকায় তারা তাদের মাছ গুলো কোন নিদিষ্ট স্থানে রাখতে বিপাকে পড়ে। জেলেরা বলেন, চৌফলদন্ডীতে একটি স্থায়ী ও উন্নত ফিশারি ঘাট নির্মাণ করলে জেলেদের ও ক্রয় বিক্রিতাদের অনেক সুবিধা হবে বলে তারা মনে করেন। তারা আরো বলেন, যদি উন্নত ফিশারি ঘাট হয় মাছ গুলো ন্যায্য মূল্য বিক্রি করতে পারবো।
 বর্তমান ফিশারি ঘাট ব্যবস্থা অপ্রতুল, যা তাদের দৈনন্দিন কাজে অসুবিধা সৃষ্টি করছে এবং হয়রানির কারণ হচ্ছে। একই সাথে চৌফলদন্ডী ও ভারুয়াখালী এলাকার সড়ক সংস্কারের দাবিও রয়েছে।
 জেলেরা তাদের দাবি আদায়ের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

স্থানীয় জেলেরা বলছেন যে, একটি স্থায়ী ফিশারি ঘাট হলে তাদের মাছ ধরা ও বিক্রি করার প্রক্রিয়া সহজ হবে, এতে তাদের আর্থিক ও সময় সাশ্রয় হবে।
চৌফলদন্ডীর জেলেরা একটি উন্নত ফিশারি ঘাট এবং সড়ক সংস্কারের দাবিতে সোচ্চার,
যা তাদের জীবন ও জীবিকার জন্য অপরিহার্য বলে মনে করেছেন।
তারা কর্তৃপক্ষের কাছে দ্রুত এই সমস্যা সমাধানের জন্য আবেদন জানিয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com