1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ - প্রথম আওয়াজ - Prothom Awaj
১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| দুপুর ১২:১৪|
শিরোনামঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-৮৫৩)-এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ এক পুলিশ কর্মকর্তা! পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা পাল্টে দিচ্ছে এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি জনকল্যাণ ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত: চাদপুরার অহংকর মাহমুদুল হাসান রনি মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব।

বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, অক্টোবর ১৪, ২০২৬,
  • 15 বার পড়েছেন

এবি সিদ্দীক ভূইঁয়া :
বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালের নার্সিং ইনচার্জ (ব্রদার) শফিকুল ইসলাম শাহীনের বিরুদ্ধে রোগীদের ড্রেসিং ও সেলাইয়ের কাজ করিয়ে টাকা নেওয়া, রোগীদের কাছ থেকে আদায় করা অর্থের বড় অংশ নিজের কাছে রাখা এবং এক কর্মচারীকে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। একই সঙ্গে ওটি থেকে চিকিৎসাসামগ্রী সরানোরও অভিযোগ পাওয়া গেছে। তাছাড়া ওটির ক্যাটগাট সুতা রোগীকে দিয়ে বাইরে থেকে আনার বিল হাতে নিয়ে নেন শফিক। হাসপাতালের স্ট্রেচার বেয়ারার মো. জাহাঙ্গীর হোসেনের লিখিত আবেদনে এসব অভিযোগ তুলে ধরা হয়েছে।
লিখিত আবেদনে জাহাঙ্গীর হোসেন দাবি করেন, নার্সিং ইনচার্জ শফিক ব্রাদার রোগীদের ড্রেসিংসহ বিভিন্ন সেবা দেওয়ার সময় তাঁদের কাছ থেকে টাকা নেন। রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার পর তাঁকে চায়ের দোকানে নিয়ে যাওয়া হতো এবং খরচের সামান্য অংশ রেখে বাকি টাকা নিয়ে নেওয়া হতো। ওটির ক্যাটগাট সুতা দিয়ে সেলাই করে সেগুলোর বাইরের মুল্য রোগীর থেকে হাতিয়ে নেন শফিক।
আবেদনে আরও দাবি করা হয়, হাসপাতালের বাইরে থেকে আসা রোগীদের ড্রেসিং বা সেলাইয়ের কাজের জন্যও টাকা নেওয়া হতো। কোনো কোনো ক্ষেত্রে রোগীদের কাছ থেকে দুই থেকে তিন হাজার টাকা নেওয়ার কথা উল্লেখ করে অভিযোগকারী দাবি করেন, আদায় করা অর্থের একটি অংশ তাঁকে দেওয়া হলেও পরে সেই টাকা আবার নিয়ে নেওয়া হতো। এ ছাড়া এ ধরনের ঘটনা কাউকে জানালে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
বিভাগীয় পুলিশ হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রোগীদের কাছ থেকে অর্থ নেওয়া কিংবা চিকিৎসাসামগ্রী আত্মসাতের মতো অভিযোগ ওঠায় বিষয়টি তদন্তের দাবি রাখে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com