1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বরিশাল-৪ আসনে বিএনপির মনোনয়ন চাইবেন উপদেষ্টার ভাই - প্রথম আওয়াজ - Prothom Awaj
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| দুপুর ১২:০৭|
শিরোনামঃ
ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড অধ্যক্ষ আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সততার কারণে এক বছরে দুই বার বদলি! বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির সৎ কর্মকর্তা নূর-ই-আলম গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-৮৫৩)-এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ

বরিশাল-৪ আসনে বিএনপির মনোনয়ন চাইবেন উপদেষ্টার ভাই

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, জুলাই ৬, ২০২৫,
  • 1090 বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতা হেমায়েত হোসেন সোহরাব। তিনি বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের ভাই।
শনিবার (৫ জুলাই) হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে ডা. খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই ইচ্ছার কথা জানান।যদিও হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার বিএনপির রাজনীতিতে কখনো দেখা যায়নি হেমায়েত হোসেন সোহরাবকে। তবে তিনি ছাত্রজীবনে ছাত্রদলের এবং পরে পল্লবী থানা বিএনপিতে কাজ করেছেন বলে দাবি করেছেন।মতবিনিময়কালে হেমায়েত হোসেন সোহরাব বলেন, তার সুপারিশে হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় অনেক উন্নয়ন কাজ চলছে। এর মধ্যে রয়েছে গুয়াবাড়ীয়া ইউনিয়নের ঘোষেরচর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ‘শহীদ রিয়াজ লঞ্চ টার্মিনাল’, মৌলভীরহাট সংলগ্ন মেঘনা নদী খনন প্রকল্প ও টার্মিনাল, মেহেন্দিগঞ্জ উপজেলার সুলতানি খালে ভাঙ্গন রোধে নয় কোটি টাকার প্রকল্প।তিনি জানান, ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮২-৮৫ সাল পর্যন্ত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক ছিলেন। ১৯৮৬ থেকে ১০৯০ সাল পর্যন্ত কৃষক দলের কেন্দ্রীয কমিটিতে সহসাহিত্য সম্পাদক ছিলেন। সর্বশেষ ২০২০ থেকে ২০২৪ সাল পল্লবী থানা বিএনপির সহসভাপতি দায়িত্ব পালন করেন। দলের মনোনয়নে নির্বাচিত হতে পারলে হিজলা ও মেহেন্দিগঞ্জকে একটি ‘রোল মডেল’ উপজেলায় রূপান্তরিত করে দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আশা ব্যক্ত করেন হেমায়েত হোসেন সোহরাব।
তিনি আরও বলেন, দুই উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের পদধারী নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। অচিরেই উপজেলা বিএনপির সদস্য হবেন। সক্রিয়ভাবে দুই উপজেলায় রাজনীতি করবেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com