1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জয় পেলে শ্রীলঙ্কার বিপক্ষে - প্রথম আওয়াজ - Prothom Awaj
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:২৯|
শিরোনামঃ
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-সাংবাদিক সুরক্ষা পরিষদ ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড অধ্যক্ষ আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সততার কারণে এক বছরে দুই বার বদলি! বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির সৎ কর্মকর্তা নূর-ই-আলম গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-৮৫৩)-এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

বাংলাদেশ জয় পেলে শ্রীলঙ্কার বিপক্ষে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫,
  • 899 বার পড়েছেন

মেহেদী হাসান নাকি তানজিদ হাসান? সতীর্থ দুই ‘হাসান’কে এভাবে মুখোমুখি না করে বলে দেওয়া ভালো ‘দুজনই’। শ্রীলঙ্কার বিপক্ষে যেকোনো সংস্করণেই বাংলাদেশের প্রথম সিরিজ জয়ে, সেটাও শ্রীলঙ্কার মাটিতে, তাঁরা ‘কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান!’

পাল্লেকেলেতে শ্রীলঙ্কা, ডাম্বুলায় বাংলাদেশ। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে আজকের শেষ টি–টোয়েন্টিটি তাই রূপ নিয়েছিল অলিখিত ফাইনালে। যে জিতবে, ২–১–এ সিরিজ তাদের। পাল্লেকেলেতে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও বাংলাদেশ দাঁড়িয়েছিল এমনই আরেকটি সুযোগের সামনে। সেই ম্যাচে হয়নি, কিন্তু আজ হয়েছে। ম্যান অব দ্য ম্যাচ যদিও মেহেদী হাসান, অলিখিত ফাইনালে বাংলাদেশের ৮ উইকেটের জয়ের নায়ক বলতে হবে মেহেদী–তানজিদ দুজনকেই।

মেহেদীর অবদান বল হাতে। ১১ রানে ৪ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে আজ নিজের ক্যারিয়ার–সেরা বোলিংটাই করলেন এই অফ স্পিনার। তাতে ১৩২ রানে ইনিংস শেষ করা শ্রীলঙ্কাকে টপকাতে বাঁহাতি ওপেনার তানজিদও খেললেন আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে নিজের সর্বোচ্চ অপরাজিত ৭৩ রানের ইনিংস।

নুয়ান তুষারার বলে এলবিডব্লু হয়ে যাওয়া ওপেনার পারভেজ হোসেনকে হারাতে হয়েছিল ইনিংসের প্রথম বলে। কিন্তু সেটাকে কোনো ধাক্কাই মনে হয়নি। দ্বিতীয় উইকেটে অধিনায়ক লিটন দাস আর তানজিদের ৭৪ রানের জুটিতে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ। ২৫ বলে অপরাজিত ২৭ করা তাওহিদ হৃদয়কে নিয়ে ৫৯ রানের পরের জুটিতে তানজিদ ম্যাচ শেষ করে আসেন ১৭তম ওভারেই।

বিশেষ করে তানজিদ–লিটনের সৌজন্যে আগের মতো বড় জুটি বা বড় ইনিংস না হওয়ার আক্ষেপে পুড়তে হয়নি আজ, যেটা হলে ১৩২ রানও অজেয় হয়ে উঠতে পারত বাংলাদেশের জন্য।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com