1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বানারীপাড়ায় বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা - প্রথম আওয়াজ - Prothom Awaj
৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| সন্ধ্যা ৬:৫৮|
শিরোনামঃ
বানারীপাড়ায় স্বেচ্ছাসেবী মাইদুল ইসলাম রনির উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত বানারীপাড়ায় বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা বাকেরগঞ্জে নতুন আলোচনার কেন্দ্র এম আনোয়ার হোসেন শিকদার, নেতৃত্বে নতুন প্রত্যাশা বাকেরগঞ্জে শিল্প নগরী গড়ে তোলার স্বপ্ন দেখছেন ব্যবসায়ী এম আনোয়ার হোসেন বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পবিত্র হজ পালনে দেশ ছাড়ছেন বাকেরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী এম আনোয়ার হোসেন সিকদার, দোয়া চাইলেন এলাকাবাসীর কাছে বানারীপাড়ায় মাদক সম্রাট ‘ল্যাংরা সোহেল’র নতুন কৌশল: তারেক রহমানের ছবি ঢাল হিসেবে ব্যবহার করে মাদক ব্যবসা! নিজস্ব প্রতিবেদক, বানারীপাড়া | কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ ; পুলিশ বলছে মামলা হবে বানারীপাড়া পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে জনসেবার অঙ্গীকার নিয়ে আলোচনায় কাউন্সিলর পদপ্রার্থী মাইদুল ইসলাম রনি মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। তরুণরা!

বানারীপাড়ায় বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, মার্চ ৭, ২০২৬,
  • 6 বার পড়েছেন

মাইদুল ইসলাম রনি , বানারীপাড়া প্রতিনিধ ।

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটেছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়ে লাগানো উপজেলা বিএনপির সদস্য ও প্রবাসী নেতা নাহিদ সরদারের একটি শুভেচ্ছা ব্যানার রাতের আঁধারে ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুর ধানহাট খোলার ট্রলারঘাট মুখে এলাকাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে একটি দৃষ্টিনন্দন ব্যানার টানিয়েছিলেন বিএনপি নেতা নাহিদ সরদার। কিন্তু ব্যানারটি টানানোর মাত্র এক রাতের ব্যবধানেই সেটি ছিঁড়ে ফেলা হয়। সকালে স্থানীয়রা ব্যানারটি ক্ষতবিক্ষত অবস্থায় দেখে ক্ষোভ প্রকাশ করেন।
এলাকাবাসীর প্রতিক্রিয়া:এই ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, ঈদ উপলক্ষে দেওয়া একটি সাধারণ শুভেচ্ছা ব্যানারের ওপর এমন আক্রোশ কাম্য নয়। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু সৌজন্যমূলক কাজে বাধা দেওয়া বা ব্যানার ছিঁড়ে ফেলা নিচু মানসিকতার পরিচয় দেয়।
নাহিদ সরদারের বক্তব্য:
এ বিষয়ে প্রবাসী বিএনপি নেতা নাহিদ সরদার সামাজিক যোগাযোগ মাধ্যম ও ঘনিষ্ঠজনদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, “এলাকার মানুষের প্রতি ভালোবাসা থেকে আমি এই শুভেচ্ছা জানিয়েছিলাম। কতটা ঈর্ষান্বিত হলে মানুষ এ ধরনের অমানুষিক কাজ করতে পারে তা আমার জানা নেই। তবে যারা এসব করছে, তারা মূলত সাধারণ মানুষের কাছে নিজেদের সংকীর্ণ মানসিকতাই তুলে ধরছে।”
উপজেলায় রাজনৈতিক সম্প্রীতির পরিবর্তে এমন বিদ্বেষমূলক কর্মকাণ্ড সচেতন মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের নোংরা রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com