1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
মালয়েশিয়ায় বাংলাদেশি-ইন্দোনেশিয়ানসহ গ্রেফতার ৭৯০ - প্রথম আওয়াজ - Prothom Awaj
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ১০:৫৫|
শিরোনামঃ
ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড অধ্যক্ষ আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সততার কারণে এক বছরে দুই বার বদলি! বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির সৎ কর্মকর্তা নূর-ই-আলম গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-৮৫৩)-এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ

মালয়েশিয়ায় বাংলাদেশি-ইন্দোনেশিয়ানসহ গ্রেফতার ৭৯০

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫,
  • 676 বার পড়েছেন

মালেশিয়া প্রতিনিধি,
মালয়েশিয়ায় ই-কমার্স জালিয়াতি দমনে পরিচালিত বিশেষ অভিযানে বাংলাদেশি ও ইন্দোনেশিয়ানসহ ৭৯০ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
পুলিশ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত মালয়েশিয়ায় ই-কমার্স প্রতারণায় ৫৪.১ মিলিয়ন রিঙ্গিতের ক্ষতি হয়েছে, যা দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
বুকিত আমান বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগের (জেএসজেকে) পরিচালক দাতুক রুসদি মোহাম্মদ ইসা জানান, ই-কমার্স জালিয়াতি দমনে জেএসজেকে ২ থেকে ১২ সেপ্টেম্বর ‘অপ মেরপাতি খাস বিল. ১/২০২৫’ নামে বিশেষ অভিযান চালায়।
অভিযানের মূল লক্ষ্য ছিল ই-কমার্স ভিত্তিক অনলাইন প্রতারণা রোধ করা। এতে প্রতারণায় জড়িত সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। যারা প্রতারণার অর্থ লেনদেনে ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা, এটিএম কার্ড সরবরাহ ও টাকা উত্তোলনের মতো বেআইনি কার্যক্রম জড়িত ছিল।
বুকিত আমান জেএসজেকে সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে পরিচালক দাতুক রুসদি জানান, দণ্ডবিধির ৪২০ ধারায় (প্রতারণা) এসব মামলা তদন্তাধীন। অভিযানে প্রতারণা মূলক লেনদেনে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা ৭৯০ জন ‘অ্যাকাউন্ট খচ্চর’ ও কল সেন্টার পরিচালনায় জড়িত ৩০ জন সহ মোট ৮২০ জনকে আটক করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com