1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ: ২ কোটি টাকার ফ্ল্যাট, জমি ও ৮০ লাখের বিলাসবহুল গাড়ি! - প্রথম আওয়াজ - Prothom Awaj
১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:১১|
শিরোনামঃ
ঘুষের মামলায় কারাদণ্ড, তারপরও রাজউকের প্রধান প্রকৌশলী মোজাফফর সমবায় খাতে সংস্কার ও নতুন গতির সঞ্চার: নিবন্ধক ও মহাপরিচালক মোঃ সেলিম ফকিরের নেতৃত্বে বদলে যাচ্ছে চিত্র ভুল তথ্যে বিভ্রান্তিকর সংবাদ প্রচার: বিআরটিসি বরিশাল ডিপো ম্যানেজারের বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র প্রতিবাদ ও প্রকৃত সত্য কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ: ২ কোটি টাকার ফ্ল্যাট, জমি ও ৮০ লাখের বিলাসবহুল গাড়ি! বি আর টি সির বরিশাল বাস ডিপোর মধ্যে নাশকতার পরিকল্পনার অভিযোগ বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পনা এসডিএফের ১১৬৫ কর্মকর্তা-কর্মচারীর চাকরির নিশ্চয়তাসহ ১৩ দফা দাবি কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকুল হায়াতের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-সাংবাদিক সুরক্ষা পরিষদ ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড

কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ: ২ কোটি টাকার ফ্ল্যাট, জমি ও ৮০ লাখের বিলাসবহুল গাড়ি!

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬,
  • 10 বার পড়েছেন

 

​​​​​​

নিজস্ব প্রতিবেদক
কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ: ২ কোটি টাকার ফ্ল্যাট, জমি ও ৮০ লাখের বিলাসবহুল গাড়ি! ২০১২ সালে অফিস সহকারী হিসেবে যোগ দিয়ে বর্তমানে প্রধান সহকারী; নিজ, স্ত্রী তাহমিনা খানম মিম ও পরিবারের নামে ঢাকার খিলগাঁও, ডেমরা ও নেত্রকোনায় অঢেল সম্পত্তি সরকারি চাকরির সামান্য বেতন স্কেলের কর্মচারী হয়েও অলৌকিক উপায়ে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন কর অঞ্চল-১২, ঢাকার কর্মচারী জনাব মাহবুব আলম। অনুসন্ধানে উঠে এসেছে তাঁর ব্যক্তিগত পরিচয়, চাকরির দ্রুত পদোন্নতি এবং নিজ ও স্ত্রীর নামে কেনা শতকোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের চাঞ্চল্যকর সব তথ্য।

ব্যক্তিগত পরিচয় ও দ্রুত পদোন্নতি
অনুসন্ধানী নথি সূত্রে জানা গেছে, মাহবুব আলম ১৯৮৫ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত আব্দুর রশিদ এবং মাতা আয়েশা আক্তার। তাঁর স্থায়ী ঠিকানা গ্রাম: বিশ্বনাথপুর, পোস্ট: দেওপুর, থানা ও জেলা: নেত্রকোনা। তিনি ১৭/১২/২০১২ সালে অফিস সহকারী হিসেবে কর অঞ্চল-১২, ঢাকায় যোগদান করেন। চাকরিতে যোগদানের পর থেকে তাকে আর পেছনে তাকাতে হয়নি। পরবর্তীতে ২০২০ সালে তিনি উচ্চমান সহকারী পদে এবং ২০২৫ সালে প্রধান সহকারী হিসেবে পদোন্নতি লাভ করেন। বর্তমানে তিনি কর অঞ্চল-১২, ঢাকার সার্কেল-২৬২ (সাভার-৩) এ কর্মরত আছেন।

মেরাদিয়ায় ২ কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় মাহবুব আলম গড়ে তুলেছেন নিজ রাজপ্রাসাদ। মেরাদিয়ায় ১৮৭৩ বর্গফুটের একটি বিলাসবহুল নিজস্ব ফ্ল্যাটে তিনি পরিবার নিয়ে বসবাস করেন। অনুসন্ধানে দেখা যায়, এই ফ্ল্যাটটির মূল্য ১,৮৭,৩০,০০০/- (এক কোটি সাতাশি লাখ ত্রিশ হাজার) টাকা। এছাড়া রেজিস্ট্রেশন খরচ ২১,৬৩,৬০০/- টাকা এবং কার পার্কিং স্পেসের মূল্য ১৫,০০,০০০/- টাকা সহ ফ্ল্যাটটির সর্বমোট ক্রয়মূল্য ২,০২,৩০,০০০/- (দুই কোটি দুই লাখ ত্রিশ হাজার) টাকা ।

ডেমরা ও নিজ গ্রাম নেত্রকোনায় বিঘার পর বিঘা জমি নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, মাহবুব আলম ঢাকার ডেমরা থানার বালুঘাটপুর (খিলগাঁও) এলাকায় নিজের নামে ক্রয় করেছেন ৩ কাঠা জমি এবং স্ত্রী তাহমিনা খানম মিমের নামে ক্রয় করেছেন আরও ৩ কাঠা জমি। যার মূল দাম ৯০,০০,০০০/- টাকা এবং রেজিস্ট্রেশন খরচ ১০,৮০,০০০/- টাকাসহ মোট মূল্য ১,১০,৮০,০০০/- (এক কোটি দশ লাখ আশি হাজার) টাকা। এছাড়া তাঁর নিজ গ্রাম নেত্রকোনার বিশ্বনাথপুরে ১৩.০২ কাঠা জমি ক্রয় করেছেন, যার মূল দাম ৬৫,০০,০০০/- টাকা এবং রেজিস্ট্রেশন খরচ ৭,৮০,০০০/- টাকা সহ মোট মূল্য ৭২,৮০,০০০/- টাকা ।

কর অঞ্চল-১২ এর প্রধান সহকারী অভিযুক্ত মাহবুব আলমের বায়োডাটা ও তথ্য:
• পিতা: মৃত আব্দুর রশিদ
* মাতা: আয়েশা আক্তার
*  জন্মতারিখ : ০১/০১/১৯৮৫
• গ্রাম: বিশ্বনাথপুর, দেওপুর, নেত্রকোনা
* যোগদান: ১৭/১২/২০১২ (অফিস সহকারী)
• বর্তমান পদ: প্রধান সহকারী (সার্কেল-২৬২) স্ত্রী: তাহমিনা খানম মিম
স্ত্রীর নামে গাড়ি ও ছেলের রাজকীয় শিক্ষা মাহবুব আলম তাঁর স্ত্রী তাহমিনা খানম মিম-এর নামে ৩ কাঠা জমির পাশাপাশি ক্রয় করেছেন ঢাকা মেট্রো গ ৩৭-২৫৮৬ নম্বরের একটি বিলাসবহুল ব্যক্তিগত গাড়ি, যার বর্তমান বাজারমূল্য ৮০,০০,০০০ /- (আশি লাখ) টাকা। শুধু তা-ই নয়, তিনি তাঁর ছেলেকে পড়াশোনা করাচ্ছেন রাজধানীর অত্যন্ত ব্যয়বহুল ও অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে। যেখানে কেবল ছেলের পড়ালেখার পেছনেই তাঁর মাসিক খরচ প্রায় ২,০০,০০০/- (দুই লাখ টাকা!

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com