1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
এসডিএফের ১১৬৫ কর্মকর্তা-কর্মচারীর চাকরির নিশ্চয়তাসহ ১৩ দফা দাবি - প্রথম আওয়াজ - Prothom Awaj
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১০:২৮|
শিরোনামঃ
এসডিএফের ১১৬৫ কর্মকর্তা-কর্মচারীর চাকরির নিশ্চয়তাসহ ১৩ দফা দাবি কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকুল হায়াতের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-সাংবাদিক সুরক্ষা পরিষদ ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড অধ্যক্ষ আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সততার কারণে এক বছরে দুই বার বদলি! বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির সৎ কর্মকর্তা নূর-ই-আলম গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-৮৫৩)-এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ

এসডিএফের ১১৬৫ কর্মকর্তা-কর্মচারীর চাকরির নিশ্চয়তাসহ ১৩ দফা দাবি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, নভেম্বর ১১, ২০২৬,
  • 5 বার পড়েছেন

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) রুরাল ইকোনমিক অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (রেলি) প্রকল্পে কর্মরত প্রায় ১ হাজার ১৬৫ কর্মকর্তা-কর্মচারীর চাকরির নিশ্চয়তা, স্থায়ী জনবল কাঠামো গঠন ও নতুন প্রকল্পে অভিজ্ঞ জনবলকে অগ্রাধিকার দেওয়াসহ ১৩ দফা দাবি জানিয়েছে এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান সংগঠনটির প্রধান সমন্বয়কারী মো. আবদুল লতিফ মিয়া।
মানববন্ধনে লিখিত বক্তব্যে তিনি বলেন, এসডিএফের বিভিন্ন প্রকল্পে অনেক কর্মকর্তা-কর্মচারী দীর্ঘ ১৫ থেকে ২৫ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও অভিজ্ঞতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বর্তমানে রেলি প্রকল্পের অর্থায়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তাদের চাকরির নিরাপত্তা এবং পরিবারের আর্থিক ও সামাজিক ভবিষ্যৎ উদ্বেগের মুখে পড়েছে।
তিনি বলেন, একটি প্রকল্পের মেয়াদ শেষ হওয়া মানেই দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখা অভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারীদের কর্মজীবনের সমাপ্তি হতে পারে না। তাদের অর্জিত অভিজ্ঞতা, দক্ষতা ও মাঠপর্যায়ের কর্মসম্পাদন এসডিএফের গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সম্পদ। বিশ্বব্যাংকের অর্থায়ন প্রত্যাহারের প্রেক্ষাপটে রেলি প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও সরকারি অর্থায়নে ২০২৬ সালের ২৯ মে থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে, তবে দীর্ঘমেয়াদি সমাধান প্রয়োজন।

সংগঠনটির সমন্বয়কারী ডা. খন্দকার রাকিবা রহমান বলেন, নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন ও কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত রেলি প্রকল্পে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর চাকরির মেয়াদ প্রয়োজনীয় অর্থায়নসহ বৃদ্ধি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসডিএফের জন্য স্থায়ী জনবল কাঠামো প্রণয়ন এবং নতুন উন্নয়ন প্রকল্পে বিদ্যমান দক্ষ ও অভিজ্ঞ জনবলকে অগ্রাধিকার দিতে হবে।
এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে এক প্রকল্প থেকে অন্য প্রকল্পে পদায়নের মাধ্যমে চাকরির ধারাবাহিকতা নিশ্চিত করা, অনিয়মের অভিযোগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পরিচালিত তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশ এবং প্রকৃত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে— মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি, ভীতি প্রদর্শন ও প্রতিহিংসামূলক আচরণ বন্ধ, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ-বাণিজ্য বন্ধ, ল্যাপটপসহ বিভিন্ন কেনাকাটায় অনিয়মের জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত, পদোন্নতিতে স্বজনপ্রীতি বন্ধ, গ্রাম সমিতির জন্য বরাদ্দ করা টাকা ফেরত নেওয়া বন্ধ এবং এসডিএফের মালামাল বিক্রি বন্ধ করা।
দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিও জানিয়েছে ঐক্য পরিষদ।
মানববন্ধনে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা শতাধিক কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com