1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
গলাচিপায় এসইডিপি প্রকল্পের আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান - প্রথম আওয়াজ - Prothom Awaj
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১০:৪৮|
শিরোনামঃ
আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের সদস্যরা বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে! স্বরাষ্ট্র মন্ত্রনালয় তদবির যুবদলের বহিষ্কারাদেশ প্রত্যাহার : দলীয় সিদ্ধান্তে স্বপদে বহাল দুই নেতা বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাই বাবু মোল্লাকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ বাকেরগঞ্জকে শিল্প ও বাণিজ্যিক হাবে রূপান্তরের ভিশন—এম. আনোয়ার হোসেন শিকদারের উদ্যোগ বানারীপাড়ায় প্রকাশ্যে জুয়া: ভ্রাম্যমান আদালতের অভিযানে কারাদণ্ড বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে দুর্ধর্ষ ডাকাতি: র‍্যাবের হাতে মূলহোতা ডাকাত মনির মীর গ্রেফতার গাজীপুরে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলায় মানববন্ধন। বানারীপাড়ার নতুন রাস্তায় কচুরিপানা ফুলের মেলা; নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ ফুলপ্রেমীরা স্বপ্ন থেকে বাস্তবতায়: আনোয়ার হোসেন শিকদারের নেতৃত্বে বদলে যাবে বাকেরগঞ্জের ভবিষ্যৎ বানারীপাড়ায় প্রথমবারের মতো সফল আঙুর চাষ, কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

গলাচিপায় এসইডিপি প্রকল্পের আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

আবু হোরায়রা
  • প্রকাশিত সময় শুক্রবার, জুলাই ২৫, ২০২৫,
  • 653 বার পড়েছেন

আবু হোরায়রা পটুয়াখালীঃ
পটুয়াখালীর গলাচিপায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (SEDPI) প্রকল্পের আওতায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

২৩ জুলাই (মঙ্গলবার) সকাল ১১টায় গলাচিপা উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মজিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোসাঃ বদরুন নাহার, সহকারী পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন শাখা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা;
রীনা রানী, সহকারী পরিদর্শক, জেলা শিক্ষা অফিস;
মোঃ আইয়ুব খান, জেলা গবেষণা কর্মকর্তা;
মোঃ আবুল কালাম সাইদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার।

এছাড়াও উপস্থিত ছিলেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, সিনিয়র সাংবাদিক সমিত কুমার দত্ত মলয়, সাংবাদিক মোঃ হারুন অর রশিদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ এবং অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা সমমানের মোট ৩২ জন কৃতি শিক্ষার্থীকে তাদের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফলাফলের ভিত্তিতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ জেলা ও জাতীয় পর্যায়ে ভালো ফলাফল করে স্কুলের সম্মান বয়ে এনেছেন।

সভায় বক্তারা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন,
“এসইডিপি প্রকল্পের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করবে এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

পুরস্কার বিতরণ শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com