1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
আগুনে পুড়ে শেষ আশ্রয়-সংখ্যালঘু পরিবারের পাশে দাঁড়ালেন জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ৭:৫১|
শিরোনামঃ
জনকল্যাণ ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত: চাদপুরার অহংকর মাহমুদুল হাসান রনি মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন

আগুনে পুড়ে শেষ আশ্রয়-সংখ্যালঘু পরিবারের পাশে দাঁড়ালেন জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫,
  • 741 বার পড়েছেন

বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ডের শেরে বাংলা সড়কে গত বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত আনুমানিক ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় পরিমল বিশ্বাসের ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে তাদের টিনশেড ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এবং ঘরে থাকা সমস্ত আসবাবপত্র, পোশাক, কাগজপত্র, মূল্যবান সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

হঠাৎ বিপর্যয়ে পরিবারটির সদস্যরা প্রাণ নিয়ে কোনোরকমে ঘর থেকে বের হতে সক্ষম হলেও সর্বস্ব হারিয়ে তারা এখন চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবকিছু ধ্বংস হয়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দেখতে ঘটনাস্থলে যান বরিশাল-৫ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি আগুনে পুড়ে যাওয়া ঘর-বাড়ি ও ধ্বংসাবশেষ ঘুরে ঘুরে দেখেন এবং পরিমল বিশ্বাসের সাথে কথা বলে তাদের দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অ্যাডভোকেট হেলাল বলেন,
“বাংলাদেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়ায়। পরিমল ভাই, আপনি একা নন। এই কঠিন সময়ে আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও আমাদের নেতা-কর্মীরা আপনাদের পাশে দাঁড়াবে। আল্লাহ হয়তো আপনাদের জন্য আরও উত্তম কিছু রেখেছেন। ধৈর্য ধারণ করুন, আমরা সবাই মিলে আবার আপনার ঘর পুনর্গঠনে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।”

স্থানীয়রা জানান, পরিমল বিশ্বাস দীর্ঘদিন ধরে এলাকায় পরিশ্রমী, শান্ত-স্বভাবের মানুষ হিসেবে পরিচিত। হঠাৎ এই অগ্নিকাণ্ডে তার পরিবার নিঃস্ব হয়ে যাওয়ায় এলাকাবাসীর মাঝেও শোক ও সহমর্মিতার সুর ছড়িয়ে পড়ে।

অ্যাডভোকেট হেলালের সঙ্গে ছিলেন বরিশাল মহানগর কর্মপরিষদের সদস্য মোঃ শামীম কবির, স্থানীয় নেতৃত্বের আরও বেশ কয়েকজন, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পুনর্বাসনে স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com