1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
আমীরে জামায়াতের বরিশাল আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত - প্রথম আওয়াজ - Prothom Awaj
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১১:২১|
শিরোনামঃ
শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাকির হোসেন

আমীরে জামায়াতের বরিশাল আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬,
  • 484 বার পড়েছেন

শাকিল আহম্মেদ বরিশাল
আগামী ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের বরিশাল আগমন উপলক্ষে বরিশাল সদর উপজেলার সকল ইউনিয়ন ও বরিশাল মহানগরীর সকল ওয়ার্ডের নেতৃবৃন্দকে নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন রোডে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক মোঃ মাহমুদ হোসাইন দুলাল, মহানগরীর সেক্রেটারি মাওলানা মোঃ মতিউর রহমান, মহানগরীর সহকারী সেক্রেটারি আতিকুল্লাহসহ মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন বরিশাল মহানগরী আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মাদ বাবর। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন প্রথম আওয়াজের সম্পাদক সাংবাদিক শাকিল আহম্মেদ, সিনিয়র বডি রাকিব,রেজাউল ও ফাহমিদ হাসাম
সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন,
“আমি কেন্দ্রের নির্দেশে বরিশাল-৫ আসনে নির্বাচনী প্রচারণা করেছি এবং আবার কেন্দ্রের নির্দেশেই মনোনয়ন প্রত্যাহার করেছি। আপনারা সবাই অনেক কষ্ট করেছেন। কিন্তু এই একটি আসন আমাদের জন্য বড় কোনো ত্যাগ নয়। এর চেয়েও বড় ত্যাগ আমাদের নেতৃবৃন্দ দিয়েছেন, তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছেন। কাজেই এখানে আমার কোনো কষ্ট নেই। এর চেয়েও বড় কোনো ত্যাগ আসলেও আমি গ্রহণ করতে প্রস্তুত।”
তিনি আরও বলেন,
“আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করি, আগামীতেও করবো। তাই আগামী **৬ ফেব্রুয়ারি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বরিশালের ব্লেজ পার্কে আগমন করবেন। আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন এবং যারা আজ এখানে আসতে পারেননি, তাদের কাছেও এই বার্তা পৌঁছে দেবেন।”
সভা শেষে বরিশাল মহানগরী আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মাদ বাবর ইউনিয়ন মেম্বার ও ওয়ার্ড কাউন্সিলরদের নাম ঘোষণা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com