1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
"কালবেলা"র নাম ভাঙিয়ে সাংবাদিক নিয়োগের নামে প্রতারণা, ভুক্তভোগীরা দিশেহারা - প্রথম আওয়াজ - Prothom Awaj
৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১২:০৮|
শিরোনামঃ
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-সাংবাদিক সুরক্ষা পরিষদ ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড অধ্যক্ষ আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সততার কারণে এক বছরে দুই বার বদলি! বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির সৎ কর্মকর্তা নূর-ই-আলম গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-৮৫৩)-এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

“কালবেলা”র নাম ভাঙিয়ে সাংবাদিক নিয়োগের নামে প্রতারণা, ভুক্তভোগীরা দিশেহারা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, জুলাই ২৩, ২০২৫,
  • 1150 বার পড়েছেন

শাকিল আহম্মেদ
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন ফেসবুক পেজে ‘দৈনিক কালবেলা’ পত্রিকার নাম ব্যবহার করে সাংবাদিক নিয়োগের নামে প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে। একটি সংঘবদ্ধ চক্র “কালবেলা প্রতিনিধি নিয়োগ চলছে”, “সাংবাদিক হতে চান?”, “কালবেলায় যোগ দিন”—এমন নানা আকর্ষণীয় পোস্ট দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, আবেদন করতে বলা হয় একটি নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করতে। পরবর্তীতে ‘প্রেস কার্ড’, ‘আইডি’, ‘নিয়োগপত্র’ বা ‘ট্রেনিং’ এর কথা বলে বিকাশ বা নগদে টাকা দাবি করা হয়। টাকা পাঠানোর পর সংশ্লিষ্ট ব্যক্তি বা পেজের সঙ্গে আর যোগাযোগ করা যায় না।

এ বিষয়ে দৈনিক কালবেলা পত্রিকার একজন সিনিয়র কর্মকর্তা জানান, “আমাদের পত্রিকার পক্ষ থেকে এ ধরনের কোনো অঘোষিত নিয়োগ কার্যক্রম চলছে না। কেউ এভাবে টাকা চাইলে বা অফার দিলে, সেটি প্রতারণা। আমরা সাধারণ মানুষকে সচেতন থাকার অনুরোধ করছি।”

আইসিটি আইনের অধীনে এ ধরনের প্রতারণা একটি দণ্ডনীয় অপরাধ। আইন-শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, অনলাইনে সাংবাদিক নিয়োগের নামে এ ধরনের প্রতারণা আগেও ঘটেছে। কিন্তু বড় পত্রিকার নাম ব্যবহার করায় অনেকেই সহজে বিশ্বাস করে ফাঁদে পা দিচ্ছেন।

কী করবেন?

• কোনো পত্রিকায় যোগদানের আগে সংশ্লিষ্ট পত্রিকার অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসে যোগাযোগ করুন।

• অচেনা পেজ বা ব্যক্তির প্রলোভনে পড়ে কখনো টাকা পাঠাবেন না।

• প্রতারণার শিকার হলে দ্রুত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করুন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com