1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
জনগণের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চান চেয়ারম্যান প্রার্থী মোঃ তহিদুল ইসলাম উজ্জল - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:৫২|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

জনগণের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চান চেয়ারম্যান প্রার্থী মোঃ তহিদুল ইসলাম উজ্জল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, জুলাই ৬, ২০২৫,
  • 806 বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::আগামী স্থানীয় সরকার নির্বাচনে বরিশাল সদর ৯নং টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চান চেয়ারম্যান প্রার্থী মোঃ তহিদুল ইসলাম উজ্জল। এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা যুবদলের আহবায়ক ও বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ তহিদুল ইসলাম উজ্জল । তিনি ছাত্র জীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সক্রিয় রাজনীতির সাথে জড়িত থেকে উপজেলার সর্বস্তরের জনগণের সেবায় নিয়োজিত আছেন। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনে অসাধারণ প্রতিভার অধিকারী একজন মানুষ। তিনি সকলের সুখে- দুঃখ মিলে মিশে পাশে থাকেন। তিনি কারো সাথে অহংকার করেন না। সমস্যা শোনা মাত্র তিনি ছুটে যান জনগণের মধ্যে। এছাড়াও প্রতিটি মানুষ তাঁর সাথে বন্ধুর মতো মিশতে পারে এবং সহজে নিজেদের সমস্যা তুলে ধরতে পারেন।তিনি সমাজের অসহায় এবং হতদরিদ্র মানুষদের নিয়ে ভাবে। সবাইকে সাথে নিয়ে কাজের মাধ্যমে সুখী ও সমৃদ্ধ সমাজ ও উপজেলা তথা বাংলাদেশ গড়ার ভাবনা রয়েছে তাঁর। তাঁর এই ভাবনা বাস্তবায়ন করার জন্য এমন ত্যাগী মানুষকে মূল্যায়ন এবং নির্বাচিত করা প্রয়োজন বলে ইউনিয়নবাসী মনে করছে। তারা বলেন, এমন নেতা নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকল শ্রেণীপেশার মানুষ প্রকৃত সম্মান ও মূল্যায়ন পাবে। এলাকায় শান্তিপূর্ণ এক রাজনৈতিক পরিবেশ গড়ে উঠবে। সেই সাথে সুন্দর সমাজ গড়তে মাঠ পর্যায় থেকে উঠে আসা মোঃ তহিদুল ইসলাম উজ্জলকেই তারা নির্বাচিত করবেন বলে উল্লেখ করেন তাঁরা।তাঁরা আরো বলেন, মোঃ তহিদুল ইসলাম উজ্জল একজন শিক্ষিত পরোপকারী সদা হাস্যজ্জল ও সাংস্কৃতিমনা উদার মনের মানুষ। জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ, মাদক, বালবিবাহ প্রতিরোধে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ক্রীড়া ও সংস্কৃতিক অঙ্গন এবং সামাজিক কার্যক্রমে সহ প্রতিটি স্থানেই রয়েছে তার পদচারণা। এরকম স্বচ্ছ মানুষের হাতে নেতৃত্ব আসলে অবহেলিত ইউনিয়ন এগিয়ে যাবে। তিনি গরীবের সুখে দুঃখে পাশে থাকেন। এমন পরোপকারী নেতাকে ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দিতে চান তাঁরা।এ বিষয়ে মোঃ তহিদুল ইসলাম উজ্জল বলেন, তিনি কোন কিছু পাওয়ার আশায় রাজনীতি করেন না। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শকে আঁকড়ে ধরে ও চেতনাকে বুকে ধারণ করে সেই বুদ্ধি হওয়ার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জড়িত। বড় হওয়ার পর থেকে তিনি লেখাপড়ার পাশাপাশি রাজনীতির সঙ্গে যুক্ত হন। সেই থেকে বছরের পর বছর মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষনা হলে আমি টুঙ্গিবাড়িয়ায় চেয়ারম্যান প্রার্থী হবো। তিনি এবারে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তিনি বলেন, চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে জনগণের সেবা নিশ্চিত করবেন। তিনি আরো বলেন, প্রতিহিংসার রাজনীতি তিনি করেন না। তিনি ছলচাতুরী ও মিথ্যার রাজনীতি করেন না। জনগণের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চান তিনি। তিনি যেভাবে জনগণের সেবা করে যাচ্ছেন, আগামীতেও সেভাবেই জনগনের কল্যানে কাজ করে যাবেন বলে জানান তিনি।তিনি আরও বলেন, তিনি দীর্ঘদিন যাবৎ এই এলাকার খেটে খাওয়া মানুষের সাথে কাজ করেছেন। তাদের সুখে দুঃখে পাশে আছেন। আমি আপনাদের সন্তান হয়ে বেঁচে থাকতে চাই। আপনারা ভালো থাকলেই আপনাদের সন্তান ভালো থাকবে। মানুষ মানুষের মাঝে বেঁচে থাকে তার কর্মগুনে। আমি বিশ্বাস করি আপনাদের ভালবাসার শক্তি আমার সাথে থাকলে অসম্ভব কেও সম্ভব করা যাবে কারন জনতার শক্তির উপরেই নির্ভর করে সবকিছু। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com