
বরিশালের বানারীপাড়া উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযানে বানারীপাড়া খেয়াঘাটের ইজারাদার ও প্রভাবশালী বিএনপি নেতা সবুর খানের ডান হাত হিসেবে পরিচিত তার ভাগিনা ফিরোজের বাড়ি থেকে একটি পিস্তল, দেশীয় ছ্যানা ও একটি রামদা উদ্ধার করা হয়।
সোমবার সকালে(০৯-০২-২৬) বানারীপাড়ার শিয়ালকাঠী এলাকায় যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযান শুরু হওয়ার খবর পেতেই অভিযুক্ত সবুর খান ও তার ভাগিনা ফিরোজ ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। বর্তমানে দুজনই পলাতক রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সবুর খান বানারীপাড়ার খেয়াঘাট থেকে শুরু করে ইজিবাইক, মোটরসাইকেল ও রিকশা চলাচল পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখতেন। পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের মাধ্যমে একটি ভয়ভীতি নির্ভর সিন্ডিকেট গড়ে তোলেন তিনি। তার বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাকে হামলা, হুমকি ও নানা ধরনের নিপীড়নের খেসারত গুনতে হতো বলে দাবি করেছেন একাধিক ভুক্তভোগী।
অস্ত্র উদ্ধারের ঘটনার পর থেকে বানারীপাড়াজুড়ে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সামনে নির্বাচন থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। অনেকেই আশঙ্কা করছেন, প্রভাবশালী মহলের অস্ত্র ও সন্ত্রাসী তৎপরতা নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে বিঘ্নিত করতে পারে।
যৌথবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্র জব্দ করা হয়েছে এবং পলাতক সবুর খান ও ফিরোজকে গ্রেপ্তারে অভিযান জোরদার আসন্ন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।