1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
সাংবাদিক মামুনের জন্মদিন আজ - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১২:০৩|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

সাংবাদিক মামুনের জন্মদিন আজ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬,
  • 356 বার পড়েছেন

অতি সাধারণ এক সাংবাদিকের নাম মোঃ মামুন-অর-রশিদ। সদা হাস্যোজ্জল প্রাণবন্ত একজন সাদাসিধে মানুষ হিসেবে যার পরিচিতি। তার সাংবাদিক অঙ্গনে পথচলা প্রায় দুই যুগ সময় ধরে। বিভিন্ন আঞ্চলিক পত্রিকার বার্তা বিভাগ, জাতীয় পত্রিকার ব্যুরো প্রধান সহ অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন তিনি। দক্ষ ও নিপূন লেখনীর মাধ্যমে বরিশালে প্রথম সাড়ির গণমাধ্যম কর্মীদের তালিকায় তার নাম রয়েছে।
তিনি দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ, দক্ষিণাঞ্চল পত্রিকার বিশেষ প্রতিনিধি, জনপ্রিয় অনলাইন ‘বরিশাল বাণী’ ও আপডেট নিউজ২৪ এর সম্পাদক ও প্রকাশক।
তার আজ শুভ জন্মদিন। তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে “বরিশাল বাণী” পরিবারবর্গ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রায় দুই যুগ সময় ধরে সাংবাদিকতায় কাজ করতে গিয়ে তিনি বিভিন্ন পদকে ভূষিত হন। পাশাপাশি তিনি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের প্রচার সম্পাদক সহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন ।
২০১৪ সালের বিশ্ব মুক্তগণমাধ্যম দিবসে তিনি ‘সাংবাদিক গিয়াস কামাল স্মৃতি পদক’ গ্রহণ করেন। ২০১৬ সালে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের হাত থেকে বিশেষ সম্মাননা স্মারক এবং ২০১৮ সালে জাতীয় সাংবাদিক সংস্থা থেকে ‘মাওলানা আকরম খাঁ পদক’ গ্রহণ করেন।

পারিবারিক জীবন:
১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারী বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া গ্রামের এক মধ্যবিত্ত মুসরিম পরিবারে জন্ম গ্রহন করেন। বাবা মৃত আমিন উদ্দিন হাওলাদার ও মাতা মৃত রিজিয়া বেগম। সাত ভাই বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। বড় ভাই হারুন-অর-রশিদ একজন ব্যবসায়ী। সাংসারিক জীবনে এক ছেলে ও এক মেয়ের বাবা তিনি।
২০০৬ সালে মাস্টার্স পাশ করে তিনি একটি প্রাইভেট চাকুরীর পাশাপাশি লেখালেখি করছেন। সংবাদ, ছোটপল্প, রম্য রচনা লেখা সহ সাহিত্যের বিভিন্ন বিষয়ে চর্চা করে যাচ্ছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com