1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বানারীপাড়ায় ইসলামী আন্দোলনের সভাপতি কবির হোসেন খানের জামায়াতে ইসলামীতে যোগদান - প্রথম আওয়াজ - Prothom Awaj
১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:৩৫|
শিরোনামঃ
শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাকির হোসেন

বানারীপাড়ায় ইসলামী আন্দোলনের সভাপতি কবির হোসেন খানের জামায়াতে ইসলামীতে যোগদান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬,
  • 399 বার পড়েছেন

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ইসলামী আন্দোলনের সভাপতি কবির হোসেন খান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
মঙ্গলবার (আজ) সৈয়দকাঠী ইউনিয়নে জামায়াতে ইসলামীর আয়োজিত এক উঠান বৈঠকে হাজারো মানুষের উপস্থিতিতে তিনি জামায়াতে ইসলামীতে যোগদানের ঘোষণা দেন।
সভা চলাকালীন উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে কবির হোসেন খান বলেন,
“যে দলের কোনো নেতা-কর্মী ইসলামের জন্য রক্ত ঝরায়নি, জেল খাটেনি, এবং সারা বাংলাদেশের মানুষ যখন ইসলামী ঐক্যের দিকে এগিয়ে যাচ্ছিল তখন সেই ঐক্য যারা নষ্ট করেছে,মানুষের আশা-আকাঙ্ক্ষা ভেঙে দিয়েছে,সেখানে কখনো প্রকৃত ইসলাম থাকতে পারে না।”
তিনি আরও বলেন,
“আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিজেকে শুদ্ধ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমার কোনো আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে বলবেন,আমি আরও শুদ্ধ হতে চাই।”
উঠান বৈঠকে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। কবির হোসেন খানের এই যোগদানকে স্থানীয়ভাবে ইসলামী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com