1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
প্রবাসী ভাইদের নিয়ে বার্তা - প্রথম আওয়াজ - Prothom Awaj
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৮:১৭|
শিরোনামঃ
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-সাংবাদিক সুরক্ষা পরিষদ ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড অধ্যক্ষ আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সততার কারণে এক বছরে দুই বার বদলি! বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির সৎ কর্মকর্তা নূর-ই-আলম গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-৮৫৩)-এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

প্রবাসী ভাইদের নিয়ে বার্তা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, অক্টোবর ১, ২০২৫,
  • 902 বার পড়েছেন

হাসিব মাহমুদ রাহাত
প্রবাসীরা হলেন সেসব ব্যক্তি যারা নিজের দেশ ছেড়ে অন্য দেশে দীর্ঘকাল বসবাসের জন্য যান যেখানে তারা কাজ করেন এবং পরিবারের জন্য আর্থিক সচ্ছলতা আনেন। 
প্রবাস জীবন একদিকে যেমন কঠিন পরিশ্রম, একাকীত্ব, ও ত্যাগের জীবন, তেমনই এটি পরিবার ও দেশের উন্নয়নের জন্য স্বপ্ন পূরণের এক মাধ্যম বটে,প্রবাসীদের জীবন শুধুমাত্র নিজের জন্য নয় বরং পরিবার ও প্রিয়জনদের মুখে হাসি ফোটানোর এক নিরন্তর প্রচেষ্টা।  
প্রবাস জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক থাকে সেগুলো সবাইকেই মেনে নিতে হয় যেমন ত্যাগ ও পরিশ্রম প্রবাসীরা নিজের আরাম ও সুখ বিসর্জন দিয়ে রাত-দিন কঠোর পরিশ্রম করে থাকেন, একাকীত্ব নিজের দেশ পরিবার বন্ধু-বান্ধব ছেড়ে আসার কারণে প্রবাসীরা প্রায় সময়ই একাকীত্ব ও বিচ্ছিন্নতার শিকার হন,আর্থিক অবদান প্রবাসীরা তাদের অর্জিত অর্থ দেশে পাঠিয়ে পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করেন এবং দেশের অর্থনীতিতে অবদান রাখেন,স্বপ্ন ও আশা তাদের জীবনের মূল লক্ষ্য থাকে পরিবারের জন্য একটি ভালো ভবিষ্যৎ তৈরি করা এবং নিজেদের স্বপ্ন পূরণ করা। নিজস্ব পরিচয় বিদেশে বসবাসের কারণে তারা নিজস্ব একটি নতুন পরিচয়ের অংশ হয়ে ওঠেন এবং নিজের সংস্কৃতির সাথে নতুন সংস্কৃতির মেলবন্ধন ঘটান,মানসিক চাপ পরিবার থেকে দূরে থাকার কারণে কাজের চাপ এবং নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ অনেক প্রবাসীর মানসিক স্বাস্থ্যের উপর চাপ সৃষ্টি করে,সুখ-দুঃখের মিশ্রণ প্রবাসীদের জীবন কখনো সুখের হয় আবার কখনো থাকে দুঃখের ছায়া ঘেরা তারা সবসময় এক চিলতে সুখের আশায় দিন গুনে। প্রবাসীরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ যারা নিজেদের জীবনের বিনিময়ে কঠিন বাস্তব তাকেও মোকাবিলা করে পরিবার ও দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
ইতিমধ্যে আমাদের অনেক প্রবাসী ভাই মানসিক প্রেসারে প্রবাসে মৃত্যু বরন করেছেন।
সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া চাচ্ছি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com