1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বরিশাল বাজার রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড- সান্ত্বনা অ্যাড. মুয়াযযম হোসাইন হেলালের - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ৮:২৬|
শিরোনামঃ
জনকল্যাণ ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত: চাদপুরার অহংকর মাহমুদুল হাসান রনি মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন

বরিশাল বাজার রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড- সান্ত্বনা অ্যাড. মুয়াযযম হোসাইন হেলালের

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫,
  • 541 বার পড়েছেন

বরিশাল নগরীর বাজার রোড দপ্তর খানায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান ও একটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। বেলা সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা পানি ঢালাসহ আগুন নেভানোর সর্বোচ্চ চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মুহূর্তে শেষ হয়ে গেল ব্যবসায়ীদের দীর্ঘদিনের পরিশ্রম। আগুনে দোকান পুড়ে গেছে,জীবন রবি দাসের জুতার দোকান,নুরনবি জন্টুর ফার্নিচার,বারেক মিয়ার কসমেটিকস,শাহ আলমের কাঁচামালের দোকান

দোকান মালিকদের কেউই আগুনের হাত থেকে মালামাল বের করতে পারেননি। পুড়ে যাওয়া দোকানগুলোর সামনে দাঁড়িয়ে মালিকরা কান্নায় ভেঙে পড়েন। বহু বছরের স্বপ্ন, পরিশ্রম আর মূলধন মুহূর্তেই ছাই হয়ে যায়। ঘটনার খবর পৌঁছাতেই দ্রুত ঘটনাস্থলে আসেন বরিশাল-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর ভেতরে ঢুকে ক্ষতিতে হতবাক হয়ে পড়েন। একে একে প্রতিটি দোকান মালিকের সঙ্গে কথা বলেন, তাদের হৃদয়বিদারক কথা শোনেন এবং দীর্ঘসময় পাশে দাঁড়িয়ে থাকেন।

তিনি বলেন,“এ ঘটনাটি সত্যিই হৃদয়বিদারক। মানুষের জীবনের সঞ্চয় ও পরিশ্রম এভাবে পুড়ে যেতে দেখা খুব কষ্টের। আপনাদের ক্ষতি কোনো হিসেবেই পূরণ করা সম্ভব নয়। তবে আল্লাহর রহমত, আপনারা সবাই নিরাপদে আছেন এটাই বড় নেয়ামত।”

তিনি আরও বলেন,“বরিশালে যে যেখানে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, পরে দেখেছি আল্লাহ তাদের জন্য নতুন সুযোগ তৈরি করে দিয়েছেন। আপনারাও হতাশ হবেন না। নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি আল্লাহ আপনাদের দেবেন।”

ক্ষতিগ্রস্তরা নিজেদের দুঃখ জানালে তিনি তাদের সান্ত্বনা দেন এবং বলেন,“কঠিন সময়েই মানুষের পাশে থাকা সবচেয়ে বড় দায়িত্ব। আপনাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকবো। যে সহায়তা প্রয়োজন হবে, সম্ভব সেরাটা করার চেষ্টা করবো।”পরে তিনি দোকান মালিকদের মাঝে তাৎক্ষণিক আর্থিক সহায়তাও প্রদান করেন।

অ্যাডভোকেট হেলালের সঙ্গে উপস্থিত ছিলেন,মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান,কর্মপরিষদের সদস্য মোঃ শামীম কবির,জাহাঙ্গীর কবির,মাহমুদ হোসাইন কামাল
সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

তাদের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা সাহস ফিরে পায় এবং ভবিষ্যতে পুনরায় ব্যবসা শুরু করার আশাবাদ ব্যক্ত করেন।

ক্ষতিগ্রস্তরা বলছেন,“নতুনভাবে শুরু করতে সহায়তা প্রয়োজন”অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যাওয়া দোকানগুলো এখন শুধু ছাই আর পোড়া কাঠের স্তূপ। দোকান মালিকরা বলেন,“সব শেষ। আবার শুরু করতে চাই, কিন্তু একা পারবো না। একটু সহযোগিতা পেলেই আবার দাঁড়িয়ে যেতে পারবো।”

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com