1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান - প্রথম আওয়াজ - Prothom Awaj
৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ২:১২|
শিরোনামঃ
শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাকির হোসেন

বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

আমিনুল ইসলাম সাগর
  • প্রকাশিত সময় রবিবার, আগস্ট ২৪, ২০২৫,
  • 737 বার পড়েছেন

আমিনুল ইসলাম সাগর বানারীপাড়া প্রতিনিধিঃ

“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি”— এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো বরিশালের বানারীপাড়ায়ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে। সপ্তাহব্যাপী নানা কর্মসূচি শেষে রবিবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মূল্যায়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপনী আয়োজনের মধ্য দিয়ে এ সপ্তাহের কার্যক্রম শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ বায়েজিদুর রহমান। তিনি তাঁর বক্তব্যে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় খাল-বিল ও প্রাকৃতিক জলাশয় সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশে মাছ কেবল খাদ্য নিরাপত্তার জন্যই নয়, বরং কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাবা নিলুফার ইয়াসমিন রজনী। তিনি জাতীয় মৎস্য সপ্তাহের সফলতা তুলে ধরে বলেন, “বানারীপাড়ায় মাছ চাষের বিপুল সম্ভাবনা রয়েছে। চাষিদের আরও উৎসাহিত করে নতুন প্রযুক্তি ব্যবহার করলে এই সম্ভাবনা কাজে লাগানো সম্ভব।”

সাংস্কৃতিক অনুষ্ঠানে একক অভিনয় পরিবেশন করেন স্থানীয় সাংবাদিক ইলিয়াস শেখ। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন সাংবাদিক জাকির হোসেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ও সাংবাদিক আমিনুল ইসলাম সাগর, সাংবাদিক পলাশসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মৎস্যচাষি ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে অতিথিরা জাতীয় মৎস্য সপ্তাহে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ সমাপনী অনুষ্ঠানে বক্তারা টেকসই মৎস্য সম্পদ সংরক্ষণ, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ এবং নতুন উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে মৎস্যচাষকে আরো বাণিজ্যিকভাবে উন্নত করতে সরকারি-বেসরকারি উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

One thought on "বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com