1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে দুর্ধর্ষ ডাকাতি: র‍্যাবের হাতে মূলহোতা ডাকাত মনির মীর গ্রেফতার - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ৪:৪৯|
শিরোনামঃ
জনকল্যাণ ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত: চাদপুরার অহংকর মাহমুদুল হাসান রনি মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন

বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে দুর্ধর্ষ ডাকাতি: র‍্যাবের হাতে মূলহোতা ডাকাত মনির মীর গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬,
  • 274 বার পড়েছেন

আমিনুল ইসলাম (সাগর) বানারীপাড়া প্রতিনিধি

​বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের সন্ধ্যা নদীতে নোঙর করা ড্রেজার ও বলগেট জাহাজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত ৭ অক্টোবর দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে দাসেরহাট ঘাটে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত প্রধান আসামী মনির মীরকে (৪২) বানারীপাড়া ফেরিঘাট এলাকা থেকে সন্ধ্যারপর গ্রেফতার করেছে র‍্যাব-৮।
​এজাহার সূত্রে জানা যায়, ঘটনার রাতে ড্রেজার মিস্ত্রি রুহুল আমিন ও তার সহকারীরা সন্ধ্যা নদীতে ড্রেজারের ভেতর ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক সোয়া দুইটার দিকে মনির মীরের নেতৃত্বে ৮-৯ জন সশস্ত্র ডাকাত দল পাইপগান, রামদা ও লোহার পাইপ নিয়ে ‘ইলাহী’ নামক লোড ড্রেজারে প্রবেশ করে। তারা রুহুল আমিনকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে এবং প্রাণে মারার হুমকি দিয়ে নগদ ২০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
​এরপর ডাকাত দলটি একে একে পাশের ‘মীরের হাট’ ড্রেজার, ‘সাইমুন মুন্না’ বলগেট এবং ‘শাহ মাখদুম’ বলগেটে হামলা চালায়। সেখানে তারা সাক্ষী গোলাম রাব্বি, কবির, এনামুল ও তরিকুলকে মারধর ও জখম করে নগদ টাকা ও দামী স্মার্টফোন লুট করে।
​ডাকাত দল সব মিলিয়ে মোট ৯৩,০১৫ টাকা নগদ এবং ৪টি স্মার্টফোন লুণ্ঠন করে। ধস্তাধস্তির একপর্যায়ে প্রধান আসামী মনির মীরের মুখের গামছা খুলে গেলে বাদী তাকে চিনে ফেলেন। স্থানীয়রা চিৎকার শুরু করলে ডাকাতরা একটি সাদা রঙের স্পিডবোট যোগে পালিয়ে যায়।
​এ ঘটনায় ভুক্তভোগী রুহুল আমিন বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি মামলা (মামলা নং-০২) দায়ের করেন। মামলার ১নং আসামী মনির মীরকে আজ বানারীপাড়া ফেরিঘাট এলাকা থেকে র‍্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মনির মীর কুখ্যাত ‘শহিদ প্যাদা’র সহযোগী হিসেবে পরিচিত। পুলিশ জানায়, এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আসামীর বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com