1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ - প্রথম আওয়াজ - Prothom Awaj
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৪:৪৯|
শিরোনামঃ
মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, জুলাই ২৭, ২০২৬,
  • 107 বার পড়েছেন

​মাইদুল ইসলাম রনি, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ার সাংবাদিকতা, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও মানবাধিকারকর্মী এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ (২৮ জুলাই)। গত বছরের এই দিনে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
​মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র সন্তান মাশরাফিকে (সরকারি বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী) রেখে যান।
​কর্মজীবনের শুরুতে তিনি সৈয়দকাঠি আউয়ার মাধ্যমিক বিদ্যালয়ে বিএসসি শিক্ষক হিসেবে যোগ দেন। পরবর্তীতে শিক্ষকতার পেশা ছেড়ে সাংবাদিকতাকেই জীবনের ব্রত হিসেবে বেছে নেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি জাতীয় দৈনিক ইত্তেফাক, যুগান্তর ও সমকাল-এ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন। পাশাপাশি আঞ্চলিক দৈনিক ‘আজকের বার্তা’ ও ‘পরিবর্তন’-সহ বহু সংবাদপত্রে সততা, নিষ্ঠা ও সাহসিকতার স্বাক্ষর রাখেন।
​সাংগঠনিক জীবনে তিনি ছিলেন অত্যন্ত সক্রিয়। তিনি বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক এবং ‘নতুন মুখ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ’-এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
​সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন একজন প্রগতিশীল সাহিত্যিক ও সমাজমনস্ক চিন্তক। কবিতা, গল্প ও প্রবন্ধের মাধ্যমে তিনি সত্য ও ন্যায়ের পক্ষে শক্ত অবস্থান তুলে ধরেছেন। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণে নানা হয়রানি ও প্রতিকূলতার মুখোমুখি হলেও কোনো প্রলোভন বা ভয়-ভীতির কাছে তিনি কখনো মাথা নত করেননি।
​তাঁর পরিবারও শিক্ষা ও সাংবাদিকতার ঐতিহ্যে সমৃদ্ধ। তাঁর ছোট বোন ঝর্না আজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ছোট ভাই মাইনুল ইসলাম সবুজ দৈনিক কালের কণ্ঠ-এর সাবেক জেলা প্রতিনিধি ও বর্তমানে জাতীয় দৈনিক ‘খবরের কাগজ’-এর ব্যুরো প্রধান হিসেবে কর্মরত আছেন।
​প্রয়াত এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বানারীপাড়া প্রেসক্লাবসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল সংগঠনের পক্ষ থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। সহকর্মী ও সর্বস্তরের সুধীজন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com