1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বিভাগীয় সমাবেশে যোগ দিতে বরিশালে পৌঁছেছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি, ফুলেল শুভেচ্ছায় বরণ - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সকাল ৬:০৬|
শিরোনামঃ
জনকল্যাণ ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত: চাদপুরার অহংকর মাহমুদুল হাসান রনি মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন

বিভাগীয় সমাবেশে যোগ দিতে বরিশালে পৌঁছেছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি, ফুলেল শুভেচ্ছায় বরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, জুলাই ১৮, ২০২৬,
  • 138 বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভাগীয় সমাবেশে যোগ দিতে বরিশালে পৌঁছেছেন দলের আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। তার আগমনকে কেন্দ্র করে বরিশালজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিমানবন্দর ও আশপাশের এলাকায় সকাল থেকেই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীরা জড়ো হন। দলীয় স্লোগান, ব্যানার-ফেস্টুন ও ফুলের তোড়া নিয়ে তারা প্রিয় নেতাকে স্বাগত জানান।
বরিশালবাসীর পক্ষ থেকে আমীরে জামায়াতকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। এ সময় তিনি বিভাগের নেতাকর্মীদের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বিভাগীয় সমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার শিকদারসহ বরিশাল মহানগর, জেলা ও বিভিন্ন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। এছাড়াও দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থেকে আমীরে জামায়াতকে উষ্ণ অভ্যর্থনা জানান।
ডা. শফিকুর রহমানকে বহনকারী গাড়িবহর বরিশালে পৌঁছালে নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। এ সময় উপস্থিত নেতারা বলেন, বিভাগীয় সমাবেশকে সফল ও সুশৃঙ্খল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশে বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এই বিভাগীয় সমাবেশ দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে দিকনির্দেশনামূলক বার্তা দেবে। তারা বলেন, বরিশালের জনগণের পক্ষ থেকে আমীরে জামায়াতকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়েছে এবং সমাবেশ সফল করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।
আমীরে জামায়াতের বরিশাল সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীরা সমাবেশকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ ও সফল আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com