1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
ভুয়া খবরে বিভ্রান্তি, বরিশাল–৫ নিয়ে এখনো চূড়ান্ত হয়নি জোটের সিদ্ধান্ত - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১২:০৪|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

ভুয়া খবরে বিভ্রান্তি, বরিশাল–৫ নিয়ে এখনো চূড়ান্ত হয়নি জোটের সিদ্ধান্ত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, জানুয়ারি ১১, ২০২৬,
  • 463 বার পড়েছেন

শাকিল আহম্মেদঃ- বরিশাল সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল–৫ সংসদীয় আসনে ইসলামী দলগুলোর জোটের প্রার্থী চূড়ান্ত হয়েছে, এমন খবর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটিকে ভুয়া ও ভিত্তিহীন বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতারা। এসব গুজবকে কেন্দ্র করে আসনটিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
ইসলামী দলগুলোর ১২ দলীয় জোটের ভেতরে এখনো এই আসনে চূড়ান্ত সমঝোতা হয়নি। অতীত নির্বাচনী অভিজ্ঞতা, জোটগত কৌশল এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা,সবকিছু মিলিয়েই বরিশাল–৫ আসনটি নিয়ে দরকষাকষি ও আলোচনা চলছে।
এই আসনে জামায়াতে ইসলামীর পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মনোনয়ন দিয়েছেন দলটির জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
সম্প্রতি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য করা হলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হয়,এর অর্থ জামায়াত বরিশাল–৫ আসন ছেড়ে দিতে যাচ্ছে। তবে এসব তথ্যকে সরাসরি নাকচ করেছেন হেলাল নিজেই।
এ বিষয়ে তিনি বলেন,
‘ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির ছাড়া আর কেউ একাধিক আসনে মনোনয়ন দাখিল করেননি। সুতরাং একটি আসন ছেড়ে দেওয়ার সম্ভাবনা স্বাভাবিকভাবেই থাকে। তবে বরিশাল–৫ আসনটি জোট বিবেচনায় জামায়াতের দাবির মধ্যেই রয়েছে। জোটের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
তার এই বক্তব্য থেকে স্পষ্ট, বরিশাল–৫ আসনে জামায়াত এককভাবে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না; পুরো বিষয়টি নির্ভর করছে জোটের সামগ্রিক সমঝোতার ওপর।
এদিকে ইসলামী আন্দোলনের অবস্থান বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। দলটির জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম প্রকাশ্যে বরিশাল–৫ আসনকে তাঁদের ‘আমিরের আসন’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি এই আসনের পাশাপাশি আরও একটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এই পরিস্থিতিতে জামায়াতের ভেতরেও আলোচনা চলছে, বরিশাল–৫ আসনে প্রার্থী প্রত্যাহার করে জোটগত বৃহত্তর সমঝোতায় যাওয়া বাস্তবসম্মত হবে কিনা। তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা দেয়নি জামায়াতে ইসলামী।
সব মিলিয়ে, বরিশাল–৫ আসন এখন ইসলামী রাজনীতির অন্যতম কৌশলগত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত জল্পনা ও উত্তাপ থাকছেই।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com