1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সকাল ৬:০৪|
শিরোনামঃ
জনকল্যাণ ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত: চাদপুরার অহংকর মাহমুদুল হাসান রনি মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন

মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, জুন ১, ২০২৬,
  • 273 বার পড়েছেন

শাকিল আহম্মেদঃ
বরিশালের তরুণ ব্যবসায়ী ও উদ্যোক্তা সিরাজুল হক মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে লিম্ফোমা নামক ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। সেখানেই আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম সিরাজুল হক বরিশালের সুপরিচিত স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠান ‘হক জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী আব্দুল হক সাহেবের কনিষ্ঠ পুত্র। তিনি ছিলেন বিনয়ী, শান্ত, সদা হাস্যোজ্জ্বল ও কর্মঠ একজন তরুণ উদ্যোক্তা। ব্যবসায়িক দক্ষতা, মানবিক আচরণ এবং সমাজের প্রতি ইতিবাচক মনোভাবের কারণে তিনি অল্প সময়েই সবার ভালোবাসা ও আস্থা অর্জন করেছিলেন।
তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব ও ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, মাত্র চার মাস বয়সী এক শিশুসন্তান, পিতা-মাতা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সিরাজুল হকের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও শুভানুধ্যায়ী মহল গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় বলা হয়, “মৃত্যু অবধারিত সত্য। আল্লাহ যাকে যখন ডাক দেন, তখন কারো কিছুই করার থাকে না। সিরাজুল হকের মতো একজন সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তার চলে যাওয়া সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।”
সকলের প্রার্থনা, মহান আল্লাহ তাআলা মরহুম সিরাজুল হকের সকল গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। পাশাপাশি তার স্ত্রী, শিশুসন্তান, পিতা-মাতা, ভাই-বোন ও পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করুন এবং তাদের ওপর তাঁর রহমত ও অনুগ্রহ বর্ষিত হোক।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com