1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
মুলাদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি - প্রথম আওয়াজ - Prothom Awaj
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৯:১৬|
শিরোনামঃ
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-সাংবাদিক সুরক্ষা পরিষদ ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড অধ্যক্ষ আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সততার কারণে এক বছরে দুই বার বদলি! বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির সৎ কর্মকর্তা নূর-ই-আলম গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-৮৫৩)-এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

মুলাদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, জুলাই ২৬, ২০২৫,
  • 840 বার পড়েছেন

প্রথম আওয়াজ ডেস্ক | বরিশাল, ২৬ জুলাই ২০২৫

বরিশালের মুলাদী উপজেলার চৌরাস্তা বাজারে শুক্রবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ২৭টি দোকান। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ২টার দিকে একটি কাপড়ের দোকান থেকে প্রথমে ধোঁয়া দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একযোগে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকানদার রফিকুল ইসলাম বলেন, “আমার সব কিছু শেষ হয়ে গেল। দোকানে প্রায় ১২ লাখ টাকার মালামাল ছিল, কিছুই বাঁচাতে পারিনি।”

মুলাদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, “শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি। বিস্তারিত তদন্ত চলছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছেন।

 

 

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com