1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
মেহেন্দীগঞ্জে আওয়ামী লীগ নেতা সামাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:৫৮|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

মেহেন্দীগঞ্জে আওয়ামী লীগ নেতা সামাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত সময় রবিবার, নভেম্বর ২৩, ২০২৫,
  • 158 বার পড়েছেন

বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগ নেতা ভূমিদস্যু তোফাজ্জেল হোসেন সামাদের বিরুদ্ধে জমি বিক্রির নামে প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়,  সামাদ সরকারি খাস জমি বিক্রির নামে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়া সহ নানা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগীদের অভিযোগ, চরমহলের ঘাস বিক্রির জন্য মো: আবুল খালেকের কাছ থেকে ১০ লক্ষ টাকা নেয়। একই জমি দেখিয়ে আবার তরমুজ চাষি কালু জমাদ্দারের কাছ থেকেও টাকা নিয়েছে।

আওয়ামী লীগের নেতা ভূমিদস্যু সামাদের মাধ্যমে জমি কিনে প্রতারণার শিকার ভুক্তভোগী জহির খান জানান, সামাদ পূর্ব পরিচিত থাকার কারণে তার মাধ্যমে বরিশাল সদর উপজেলার ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে জমি ১২ লক্ষ টাকায় ২১ শতাংশ জমি ক্রয় করি। তার দাবিকৃত মিডিয়া কমিশন পরিশোধ করি। কিন্তু সে আমার দলীলের টিকেট এখনো বুঝিয়ে দেন নাই। সামাদ এবং তার বড় ভাই আক্তার টিকেট আটকে রেখেছেন। টিকেট চাইতে গেলে আমার কাছে আরো অর্থ দাবি করেন।

শ্রীপুর ইউনিয়নে বাসিন্দা ভুক্তভোগী করিম খান ও রহীম খান বলেন, সামাদের কাছ থেকে ক্রয়কৃত ১০০ শতাংশ জমি বুঝ না দিয়ে জোরপূর্বক ভোগ দখল করে আছেন।

আওয়ামী লীগের নেতা সামাদের ছোট ভাই মুসা কৃষক লীগের নেতা হয়েও ৫ আগষ্টের পরে তার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরি করছে।

শ্রীপুর ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানান, সামাদ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এমন প্রতারণা করে আসছেন। এলাকার মানুষ তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ চান।

আরএক ভুক্তভোগী করিম খান বলেন, চরের জমিতে ঘাস দেখিয়ে বিক্রির জন্য আমার কাছ থেকে ১০ লক্ষ টাকা নিয়ে কিন্তু ঘাস বুঝিয়ে দেয় নাই।

অভিযুক্ত আওয়ামী লীগের নেতা তোফাজ্জেল হোসেন সামাদের মুঠোফোনে বক্তব্য জানতে একাধিক বার কল দিয়ে তাকে পাওয়া যায়নি।

মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা
মোঃ রিয়াজুর রহমান জানান, সরকারি খাস জমি কোন বিক্রির সুযোগ নেই,  কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com