1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
যশোরে পীর সাহেব চরমোনাইয়ের ঘোষণা— ইসলামী শাসন ব্যবস্থাই শান্তি-শৃঙ্খলার একমাত্র পথ - প্রথম আওয়াজ - Prothom Awaj
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:৫৭|
শিরোনামঃ
আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের সদস্যরা বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে! স্বরাষ্ট্র মন্ত্রনালয় তদবির যুবদলের বহিষ্কারাদেশ প্রত্যাহার : দলীয় সিদ্ধান্তে স্বপদে বহাল দুই নেতা বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাই বাবু মোল্লাকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ বাকেরগঞ্জকে শিল্প ও বাণিজ্যিক হাবে রূপান্তরের ভিশন—এম. আনোয়ার হোসেন শিকদারের উদ্যোগ বানারীপাড়ায় প্রকাশ্যে জুয়া: ভ্রাম্যমান আদালতের অভিযানে কারাদণ্ড বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে দুর্ধর্ষ ডাকাতি: র‍্যাবের হাতে মূলহোতা ডাকাত মনির মীর গ্রেফতার গাজীপুরে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলায় মানববন্ধন। বানারীপাড়ার নতুন রাস্তায় কচুরিপানা ফুলের মেলা; নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ ফুলপ্রেমীরা স্বপ্ন থেকে বাস্তবতায়: আনোয়ার হোসেন শিকদারের নেতৃত্বে বদলে যাবে বাকেরগঞ্জের ভবিষ্যৎ বানারীপাড়ায় প্রথমবারের মতো সফল আঙুর চাষ, কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

যশোরে পীর সাহেব চরমোনাইয়ের ঘোষণা— ইসলামী শাসন ব্যবস্থাই শান্তি-শৃঙ্খলার একমাত্র পথ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, জুলাই ২৮, ২০২৫,
  • 557 বার পড়েছেন

যশোর প্রতিনিধি
“দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা, শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই”—এমন দৃঢ় উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।

২৭ জুলাই বিকেলে যশোরের বসুন্দিয়া মোড়ে ইসলামী আন্দোলন বসুন্দিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রথমবারের মতো বসুন্দিয়ায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ
‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যার বিচার, অতীতের সকল গণহত্যার দায় নিরূপণ এবং সংখ্যানুপাতিক (PR) নির্বাচনী পদ্ধতির বাস্তবায়ন’—এই দাবিগুলোর আলোকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বসুন্দিয়া এলাকায় এই প্রথম কোনো গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

পীর সাহেব চরমোনাইয়ের বক্তব্যে কঠোর বার্তা

সমাবেশে পীর সাহেব চরমোনাই বলেন,
“যুগে যুগে স্বৈরাচার ও ফ্যাসিস্ট শাসকেরা জনগণের উপর দমন-পীড়ন চালিয়েছে। আজও সেই চিত্র বিদ্যমান। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদের আল্লাহর আইন এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।”

তিনি আরও বলেন,
“ইসলামী আন্দোলনের লক্ষ্য কেবল ক্ষমতায় যাওয়া নয়, বরং এদেশে ন্যায়বিচার, শোষণমুক্ত সমাজ এবং শান্তিপূর্ণ রাষ্ট্র গঠন করা। এজন্য ইসলামী আদর্শে বিশ্বাসী প্রার্থীদের বিজয়ী করতে আগামী জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলোকে সমর্থন জানানোর আহ্বান জানাই।”

বিশেষ অতিথিদের বক্তব্য
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন
কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা আবদুল আউয়াল
শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন
কেন্দ্রীয় আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক এডভোকেট বায়েজিদ হোসেন
যশোর জেলার সাবেক পুলিশ কর্মকর্তা আলহাজ্ব মিয়া মোঃ আব্দুল হালিম
জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আলী সরদার

এছাড়া স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন—
যশোর জেলা যুগ্ম সম্পাদক এইচ এম মহসিন
সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ
সদর উপজেলা সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন বিশ্বাস
বাঘারপাড়া উপজেলা সভাপতি মাওলানা বেলাল হোসেন
অভয়নগর উপজেলা সভাপতি আলহাজ্ব মোকাররাম হোসেন শেখ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা
সমাবেশটি পরিচালনা করেন বাঘারপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক, প্রভাষক মাওলানা মোহাম্মদ ফজলুল করিম।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com