1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
শেরপুর-৩ এ জামায়াত নেতার উপর হামলায় শহীদ ১, আহত প্রায় ৫০ - প্রথম আওয়াজ - Prothom Awaj
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১:৩৩|
শিরোনামঃ
শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাকির হোসেন

শেরপুর-৩ এ জামায়াত নেতার উপর হামলায় শহীদ ১, আহত প্রায় ৫০

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬,
  • 410 বার পড়েছেন

শেরপুর প্রতিনিধি:
শেরপুর-৩ আসনের শ্রীবরদী উপজেলায় আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকদের হামলায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা মাওলানা রেজাউল করিম শহীদ হয়েছেন। তিনি শেরপুর-৩ শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসারের উদ্যোগে আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা বিলম্বে উপস্থিত হয়ে চেয়ারে বসা নিয়ে জামায়াত সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়।
এরই ধারাবাহিকতায় বিএনপি সমর্থক সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ৫০ জনের বেশি জামায়াত সমর্থক আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পথে গুরুতর আহত মাওলানা রেজাউল করিম শহাদাতবরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার পর স্থানীয় জামায়াত নেতাকর্মীরা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, শহীদদের রক্তের কসম—কোনো জালিম, খুনি, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের এ দেশের মাটিতে আর রাজত্ব করতে দেওয়া হবে না।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com