1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
সাগর ফকিরের উদ্যোগে বানারীপাড়া পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডে শুরু হলো রাস্তা সংস্কার কাজ। - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ৭:৫০|
শিরোনামঃ
জনকল্যাণ ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত: চাদপুরার অহংকর মাহমুদুল হাসান রনি মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন

সাগর ফকিরের উদ্যোগে বানারীপাড়া পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডে শুরু হলো রাস্তা সংস্কার কাজ।

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫,
  • 664 বার পড়েছেন

নিজেস্ব প্রতিবেদকঃ

বানারীপাড়া, বরিশাল – বানারীপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ রাস্তার দীর্ঘদিনের বেহালদশা অবশেষে সংস্কারের মুখ দেখছে। অল্প বৃষ্টিতেই সৃষ্ট জলাবদ্ধতার কারণে এই রাস্তায় চলাচল করতে হতো সীমাহীন দুর্ভোগের মধ্য দিয়ে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, নারী ও বয়স্কদের জন্য এই রাস্তা ছিল যেন এক রকম দুর্বিষহ অভিজ্ঞতা।

বিষয়টি দীর্ঘদিন এলাকাবাসীর মাঝে অসন্তোষের সৃষ্টি করলেও স্থানীয় সরকারের তরফে কোনো দৃশ্যমান পদক্ষেপ না থাকায় জনদুর্ভোগ বাড়তেই থাকে। অবশেষে সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এগিয়ে আসেন বানারীপাড়া উপজেলার সাংবাদিক ও পৌর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম (সাগর ফকির)।

তার উদ্যোগ ও প্রচেষ্টায় আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রাস্তাটির সংস্কার কাজ। রাস্তা সংস্কারের ফলে শুধু জনসাধারণের চলাচলই সহজ হবে না, বরং স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রায় আসবে ইতিবাচক পরিবর্তন।

এলাকাবাসীরা আমিনুল ইসলাম সাগর ফকিরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও তিনি এভাবে সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করবেন।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com