
ধুনটে অগভীর নলকূপ ক্ষুদ্র সেচ মালিক সমিতির শুভ উদ্বোধন
প্রথম আওয়াজ
সেচ খাতে অনিয়ম-দুর্নীতি রোধে সচেতনতামূলক আলোচনা, অংশ নেয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের উজানসিং গ্রামে অনুষ্ঠিত হলো “অগভীর নলকূপ ক্ষুদ্র সেচ মালিক সমিতির” শুভ উদ্বোধন অনুষ্ঠান। গত ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার বিকাল ৩টায় এই অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সেচ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতকরণ, বিদ্যুৎ সংযোগের জটিলতা, অবৈধ সংযোগ, দুর্নীতি ও নীতিমালার লঙ্ঘন ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়। বক্তারা এসব অনিয়ম বন্ধে সবার সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল-আমিন।
সভাপতিত্ব করেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব খ্রিস্টফার হিমেল রিছিল
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
জনাব আমিনুল ইসলাম, আমির – জামায়াতে ইসলামী বাংলাদেশ, ধুনট উপজেলা
জনাব রাশেদুল হাসান মুরাদ, এজিএম – ধুনট পল্লী বিদ্যুৎ সমিতি
জনাব জাহিদুল ইসলাম, ইনস্পেক্টর – ধুনট পল্লী বিদ্যুৎ সমিতি
উল্লেখযোগ্য আরও উপস্থিতির মধ্যে ছিলেন:
আজহারুল ইসলাম, সাবেক চেয়ারম্যান – মথুরাপুর ইউনিয়ন
বীর মুক্তিযোদ্ধা শাজাহান ভূঁইয়া
সেচ মালিক সমিতির সহ-সভাপতি জনাব নজরুল ইসলাম
সাধারণ সম্পাদক জনাব সুলতান মাহমুদ
এবং সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সম্মানিত আসনে বসানো হয়।
অনুষ্ঠান শেষে সমিতির পক্ষ থেকে অংশগ্রহণকারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সেচ কার্যক্রমে সকলের ঐক্যবদ্ধ ভূমিকার