1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বেতাল কেন্দ্রে ২৫০ ভোটে এগিয়ে থাকায় ক্ষোভ, জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার অভিযোগ - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১২:৪৭|
শিরোনামঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি জনকল্যাণ ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত: চাদপুরার অহংকর মাহমুদুল হাসান রনি মাসিক মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ

বেতাল কেন্দ্রে ২৫০ ভোটে এগিয়ে থাকায় ক্ষোভ, জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬,
  • 467 বার পড়েছেন

বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) ৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে উত্তেজনার জেরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়, বেতাল কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৫০ ভোট বেশি পাওয়ায় ক্ষুব্ধ হয়ে বিএনপির কর্মী সাব্বির, খোকন মোল্লা, হাসিব সরদার, আল-আমিন হাওলাদারসহ প্রায় ৫০-৬০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়।
শুক্রবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে আহমদাবাদ (বেতাল) ৪ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর অফিস থেকে বের হয়ে বাসায় ফেরার পথে বেতাল এলাকার জামায়াতে ইসলামীর সভাপতি ইঞ্জিনিয়ার হেমায়েত, আক্তার হোসেন, এনায়েত, সাখাওয়াতসহ আরও কয়েকজন নেতাকর্মীর ওপর পেছন দিক থেকে হামলা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের গুরুতর অবস্থা বিবেচনায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন।
এ ঘটনায় রাত ১১টার দিকে বানারীপাড়া থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাদের কাছে উভয় পক্ষের অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com