1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
১৮ তারিখের সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে বরিশাল মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশে সম্পন্ন : - প্রথম আওয়াজ - Prothom Awaj
৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১২:৫১|
শিরোনামঃ
১৮ তারিখের সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে বরিশাল মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশে সম্পন্ন : লালন ফকির সাংস্কৃতি কখনোই রাজনৈতিক প্রভাবে নয় অর্থনৈতিক দাপটে নয় ফের ধসে চিলমারীর ডানতীর রক্ষা বাঁধ, বাড়ছে ভাঙন আতঙ্ক নানান অনিয়ম দুর্নীতির অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী বিরুদ্ধে বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল

১৮ তারিখের সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে বরিশাল মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশে সম্পন্ন :

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬,
  • 2 বার পড়েছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে আগামী ১৮ জুলাই অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মহানগর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, “আমিরে জামায়াতের আগমন উপলক্ষে আগামী ১৮ জুলাই বরিশাল শহর উৎসবের নগরীতে পরিণত হবে। গত চারটি বিভাগীয় সমাবেশে লাখো জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করেছে যে, জনগণ একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায় জামায়াতে ইসলামীর প্রতি আস্থা রাখছে।”

তিনি বলেন, “বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে দায়িত্বশীল ভূমিকা পালন করছে, রাজপথেও সেই দায়িত্বশীলতা অব্যাহত থাকবে। জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের লক্ষ্য শুধু সরকার পরিবর্তন ছিল না বরং জনগণের প্রকৃত মুক্তি নিশ্চিত করা এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার করা। যাতে করে বাংলাদেশে আর কোনোদিন নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে না পারে।

তিনি আরও বলেন, বিএনপি সরকারের ওয়াদা ভঙ্গের কারনেই আমাদেরকে এখন রাজপথে আন্দোলন করতে হচ্ছে। আশা করি এর মাধ্যমে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং গনভোটের রায় বাস্তবায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। নতুবা জনগণের দাবি কিভাবে আদায় করতে হয় তা বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালো করেই জানে। জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য।

সবশেষে তিনি ১৮ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় সমাবেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চল টিম সদস্য ও পটুয়াখালী জেলার সাবেক আমির অধ্যাপক শাহ আলম।

আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগরীর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান ও তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিউল্লাহ তালুকদার, কাউনিয়া থানা আমির মোস্তাফিজুর রহমান, পেশাজীবী বিভাগের সভাপতি সুলতানুল আরেফিন এবং ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদারসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com