1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
নলডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ২:৩২|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

নলডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫,
  • 685 বার পড়েছেন

এ. কে. এম. খোরশেদ আলম
জেলা প্রতিনিধি, নাটোর

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৩২ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় নলডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. রেদুয়ানুল হালিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস, জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী, নলডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইদুর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আনসারী, নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ নয়ন প্রামাণিক ও অভিভাবক প্রতিনিধি সামসুল নাহার প্রমুখ।

বক্তারা বলেন, শুধুমাত্র শিক্ষিত হলেই চলবে না, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলিতে গড়ে তুলতে হবে। বর্তমান প্রজন্মই ভবিষ্যতের রাষ্ট্র নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, এর আগে ওই ৩২ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে এস.এস.সি পর্যায়ে প্রতি জনকে ১০ হাজার এবং এইচ.এস.সি পর্যায়ে প্রতি জনকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com