1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বানারীপাড়ায় কুখ্যাত ডাকাত রেখার ছেলের হামলায় যুবক গুরুতর আহত — উত্তপ্ত বোর্ডস্কুল এলাকা - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৩৩|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

বানারীপাড়ায় কুখ্যাত ডাকাত রেখার ছেলের হামলায় যুবক গুরুতর আহত — উত্তপ্ত বোর্ডস্কুল এলাকা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, আগস্ট ৩, ২০২৫,
  • 681 বার পড়েছেন

বানারীপাড়া প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত রেখা বেগমের বড় ছেলে কালোনের হাতে মোর্শেদ খান (৩৫) নামে এক যুবক সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন।
এই ঘটনা শনিবার (২ আগস্ট) বিকেল ৪টা ৫০ মিনিটে বোর্ডস্কুল এলাকায় ঘটে। আহত মোর্শেদ খান স্থানীয় বাসিন্দা বাদশা খানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কালোন হঠাৎই মোর্শেদ খাঁনকে ঘিরে ধরে সাপোল (লোহার রড বা বাঁশজাতীয় অস্ত্র) দিয়ে উপর্যুপরি আঘাত করে। আঘাতে মোর্শেদের মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা সংকটাপন্ন।

কালোনের বাড়ি গুয়াচিত্রা এলাকায়, ক্লাবের পরে একটি নির্জন স্থানে। স্থানীয়রা জানান, কালোন এলাকার চিহ্নিত অপরাধী। কালোন দীর্ঘদিন ধরে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।

একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “কালোনের বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ উঠেছে, কিন্তু প্রতিবারই সে কোনোভাবে পার পেয়ে যায়। এখন প্রকাশ্যে দিনের আলোতে মানুষ মারছে, তবুও প্রশাসন নিশ্চুপ।”

ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় লোকজন কালোনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে জানান, এমন অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, “ঘটনার খবর পেয়েছি। হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। আহত মোর্শেদের চিকিৎসা চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com