1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
কৃষ্ণপুর রোজী সরকারি বিদ্যালয়ে চুরি: তিন লাখের বেশি মালামাল লুট, থানায় অফিযোগ - প্রথম আওয়াজ - Prothom Awaj
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৮:০৯|
শিরোনামঃ
আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের সদস্যরা বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে! স্বরাষ্ট্র মন্ত্রনালয় তদবির যুবদলের বহিষ্কারাদেশ প্রত্যাহার : দলীয় সিদ্ধান্তে স্বপদে বহাল দুই নেতা বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাই বাবু মোল্লাকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ বাকেরগঞ্জকে শিল্প ও বাণিজ্যিক হাবে রূপান্তরের ভিশন—এম. আনোয়ার হোসেন শিকদারের উদ্যোগ বানারীপাড়ায় প্রকাশ্যে জুয়া: ভ্রাম্যমান আদালতের অভিযানে কারাদণ্ড বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে দুর্ধর্ষ ডাকাতি: র‍্যাবের হাতে মূলহোতা ডাকাত মনির মীর গ্রেফতার গাজীপুরে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলায় মানববন্ধন। বানারীপাড়ার নতুন রাস্তায় কচুরিপানা ফুলের মেলা; নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ ফুলপ্রেমীরা স্বপ্ন থেকে বাস্তবতায়: আনোয়ার হোসেন শিকদারের নেতৃত্বে বদলে যাবে বাকেরগঞ্জের ভবিষ্যৎ বানারীপাড়ায় প্রথমবারের মতো সফল আঙুর চাষ, কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

কৃষ্ণপুর রোজী সরকারি বিদ্যালয়ে চুরি: তিন লাখের বেশি মালামাল লুট, থানায় অফিযোগ

আমিনুল ইসলাম সাগর
  • প্রকাশিত সময় বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫,
  • 652 বার পড়েছেন

আমিনুল ইসলাম সাগর,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া উপজেলার কৃষ্ণপুর রোজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) গভীর রাতে অজ্ঞাতনামা চোরেরা বিদ্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

বিদ্যালয়ের শিক্ষক স্মৃতি রানী ঢালী অভিযোগ করেন, চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে ১টি ল্যাপটব, ১টি প্রজেক্টের , ১টি রাউটার, ১টি সাউন্ড বক্স, ১টি ঘন্টা , ১টি ফ্যান ও ফিঙ্গার প্রিন্ট স্কানারসহ বিভিন্ন আসবাবপত্র। প্রাথমিক হিসাব অনুযায়ী চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা।

স্থানীয়রা জানায়, চোরেরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেছে। ঘটনার সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে চুরির প্রতিফলন দেখে আতঙ্কিত হয়। তারা জানান, “দরজার তালা ভেঙে ভেতরে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা এমন দৃশ্য আগে কখনও দেখিনি।”

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বলেন, “বিদ্যালয়টি শিক্ষার্থীদের জন্য নিরাপদ হওয়া উচিত। আমরা চাই অপরাধীরা শাস্তি পাক যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। আমরা ইতিমধ্যেই থানার সঙ্গে যোগাযোগ করেছি।”

স্থানীয় জনপ্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “বিদ্যালয় এলাকায় নিরাপত্তার ব্যবস্থা আরও কড়াকড়ি করা উচিত। শিশু শিক্ষার্থীরা যেন নিরাপদে পড়াশোনা করতে পারে, সে জন্য আমরা পদক্ষেপ নেব।”

শিক্ষকরা আশঙ্কা করছেন, এ ধরনের চুরির ঘটনা যদি বন্ধ না করা হয়, তবে ভবিষ্যতে আরও গুরুতর অপরাধ ঘটতে পারে। তারা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপের আহ্বান জানাচ্ছেন।

ঘটনার প্রভাব শিক্ষার্থীদের মধ্যেও পড়েছে। এক শিক্ষার্থী জানিয়েছেন, “রাতে কি হবে, আমরা ভয় পাচ্ছি। স্কুলে আসার আগে মন খারাপ থাকে।” অভিভাবকরা বলেছেন, “শিশুরা স্কুলে নিরাপদভাবে যাচ্ছে কিনা তা আমরা নিশ্চিত হতে চাই। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”

স্থানীয়রা পুলিশি তৎপরতার পাশাপাশি কমিটির সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন। তারা আশা করছেন, দোষীদের শাস্তি পাবে এবং কৃষ্ণপুর রোজী সরকারি বিদ্যালয় পুনরায় নিরাপদ হয়ে উঠবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com