
নলছিটি(ঝালকাঠি) প্রতিনিধি: শনিবার (৩ জানুয়ারি ২০২৫ খ্রি:) তারিখ নলছিটি উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস যথাযথ মর্যাদার সহিত পালন করা হয়েছে। “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসে সকাল সারে ৯ টায় নলছিটি উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য রেলী বের হয়। ।রেলীর নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো: জোবায়ের হাবিব,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত)মো: মোজাম্মেল। সকাল১০ টার সময় উপজেলা প্রশাসন সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভাপ্রাপ্ত)মো:মোজাম্মেল।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক ও নলছিটি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: খলিলুর রহমান মৃধা। বক্তব্য রাখেন উপজেলার কাঠীপাড়া এছাহাকিয়া এতিম খানা মাদ্রাসার সম্পাদক মো: মিজানুর রহমান।অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবার অফিস সহকারী আ: মন্নান।এ ছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী মো:জাকির হোসেন, নুরু নেহার বেগম, তাছলিমা বেগম, মো: এনায়েত হোসেন,প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতা ভোগী নারী ও পুরুষ এবং সমাজসেবার নিবন্ধিত মাদ্রাসা ও এতিমখানার পরিচালক বৃদ্ধ। সরকারের সমাজসেবার মাধ্যমে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন বিষয় তুলে ধরা হয়।#